গয়া থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৪ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 1, 2026

গয়া থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৪


নিজস্ব সংবাদদাতা, হুগলি: গয়ায় পিণ্ডদান করে ফেরার পথে পথ ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। পাশাপাশি এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের ৫ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে হুগলি জেলার সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ডানকুনি-মুখী লেনে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চারজন হলেন, পরিতোষ কীর্তনীয়া (৫৯), কাজল কীর্তনীয়া (৫৫)। অন্য ২ জন হলেন তাঁদের দুই মেয়ে ফুলী মুখার্জী (৩৩), মিঠু বাগ (৩১) এদের সকলের বাড়ি ডানকুনি থানা এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 


পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডানকুনি এলাকা থেকে একটি পরিবার ও তার আত্মীয় স্বজন মিলে মোট ১০ জন সদস্য গয়ায় পিণ্ডদান করতে গিয়েছিলেন। কাজ সেরে একটি ছোট ১০৭ গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সকলে। কিন্তু ফেরার পথেই অঘটন। এদিন ভোরবেলা নিয়ন্ত্রন হারিয়ে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, দুমড়েমুচড়ে যায় গাড়িটি। গুরুতর আহত হন গাড়িতে থাকা চালকসহ ১০ জন। 


চিৎকার-আর্তনাদে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। অপরদিকে ঘটনায় আহত আরও ৬ জনের মধ্যে ৫ জনকে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টার থেকে ওয়ালশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতের মধ্যে একজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad