সরকারি নথি রক্ষায় কড়া নির্দেশিকা মুখ্যসচিবের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 4, 2026

সরকারি নথি রক্ষায় কড়া নির্দেশিকা মুখ্যসচিবের


কলকাতা: রাজ্যে ভোট গণনা যখন অন্তিম পর্যায়ে, ঠিক সেই মুহূর্তেই এক নজিরবিহীন নির্দেশিকা জারি করল নবান্ন। সরকারি নথি-ফাইলের সুরক্ষা নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যসচিব দুষ্যন্ত নারিওয়ালা। মুখ্যসচিব সব দফতরের সচিবদের উদ্দেশ্যে লিখিত বার্তা দিয়ে জানিয়েছে, কোনও নথি বা ফাইল সরিয়ে দেওয়া বা নষ্ট করা বা বাইরে নিয়ে যাওয়া যাবে না। সেগুলি স্ক্যান বা ফটোকপিও করা যাবে না। অন্যথায় কঠোর পদক্ষেপ করা হবে।


সোমবার জারি করা এই নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রতিটি দফতরের বিভাগীয় সচিব এবং অফিস প্রধানদের নিশ্চিত করতে হবে যাতে কোনও ফাইল অফিসের বাইরে না যায়। প্রতিটি ফাইল এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের হিসেব সঠিকভাবে রাখতে হবে। এই নির্দেশ পালনে কোনও রকম গাফিলতি হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।


ইতিমধ্যেই এই আদেশের প্রতিলিপি রাজ্যের পুলিশের ডিজি ও আইজিপি, সমস্ত বিভাগীয় কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার এবং সমস্ত জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।


নির্বাচনের ফল গণনা চলছে। ফলাফল ক্রমশই স্পষ্ট হচ্ছে। আর ঠিক সেই সময় এমন এক নির্দেশিকা জারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ক্ষমতার হাতবদল বা প্রশাসনিক রদবদলের সম্ভাবনার কথা মাথায় রেখেই সরকারি নথির নিরাপত্তা নিশ্চিত করতে এই আগাম সতর্কতা।


প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পরে রাইটার্স বিল্ডিং থেকে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন স্থানান্তরিত হয় নবান্নে। সেখানে থেকেই গোটা রাজ্যের প্রশাসনিক কার্যকলাপ পরিচালনা করা হয়ে আসছে এতদিন।

No comments:

Post a Comment

Post Top Ad