আসামে গেরুয়া ঝড়, কী বললেন প্রধানমন্ত্রী মোদী? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, May 4, 2026

আসামে গেরুয়া ঝড়, কী বললেন প্রধানমন্ত্রী মোদী?


ন্যাশনাল ডেস্ক, ০৪ মে ২০২৬: আসামে গেরুয়া ঝড়। এখানে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে বিজেপি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের বিকেল ৫টা ৪৪ মিনিটের তথ্য অনুযায়ী, বিজেপি ৪২টি আসনে এগিয়ে ছিল এবং ৪০টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস একটি আসনে জিতেছে এবং তাদের ১৮ জন প্রার্থী এগিয়ে আছেন। বিজেপির এই জয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। 


আসাম বিধানসভা নির্বাচনে বিজয় প্রসঙ্গে এদিন এক্স পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "আসাম আবারও বিজেপি-এনডিএ জোটকে আশীর্বাদ করেছে। আসাম বিধানসভা নির্বাচনে বিজেপি-এনডিএ জোটের বিজয় উন্নয়নের প্রতি আমাদের জোটের অবিচল সমর্থন এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সংকল্পকে প্রতিফলিত করে। এই বিপুল জনরায়ের জন্য আমি আসামের আমার সকল ভাই-বোনদের ধন্যবাদ জানাই। আমি তাঁদের এও আশ্বাস দিচ্ছি যে, আমরা রাজ্যের উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।"



অন্য একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "আমি বিজেপি-এনডিএ-র সেই সমস্ত কর্মীদের প্রশংসা করি যাঁরা আসামের মানুষের মধ্যে অক্লান্তভাবে কাজ করেছেন। গত এক দশকে আমাদের দল ও জোটের অগ্রগতি প্রশংসনীয়। তাঁদের প্রচেষ্টার ফলেই আমাদের ইতিবাচক কর্মসূচি মানুষের হৃদয়ে স্থান পেয়েছে।"



এর আগে পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।"


তিনি আরও লেখেন, "জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং আমি তাঁদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।"


এই জয়ের জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁদের দলের শক্তি বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

No comments:

Post a Comment

Post Top Ad