মমতার বিদায়; বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 7, 2026

মমতার বিদায়; বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

 


কলকাতা: বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরেও ইস্তফা দিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি পদত্যাগ করতে যাবেন না। আর এবারে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ভেঙে দিলেন রাজ্যপাল রবি নারায়ণ রবি।


সংবিধানে ১৭২ ধারা অনুযায়ী, রাজ্য বিধানসভার মেয়াদ তার প্রথম অধিবেশনের তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত থাকে। পাঁচ বছর শেষে বিধানসভাটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়। এর জন্য রাজ্যপালের কোনও পৃথক আদেশের প্রয়োজন হয় না। ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের (২) নম্বর ধারার (খ) উপ-ধারা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার। ইতিমধ্যেই বিবৃতি জারি করে এই পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়াওয়ালা। এর ফলে আগামী দু'দিন রাজ্যের দায়িত্বভার সামলাবেন রাজ্যপাল আরএনরবি। রাজ্যপালের এই পদক্ষেপের ফলে ১৮তম বিধানসভা গঠনের পথ মসৃণ হল।


৭ ই মে ২০২৬ অর্থাৎ বৃহস্পতিবার ঠিক রাত ১২ টায় পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই পদত্যাগ করতে রাজি হননি। এদিকে, নতুন মুখ্যমন্ত্রী ৯ মে শপথ নেবেন বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। ফলে প্রশ্ন ওঠে, ৮ মে মধ্যরাত থেকে নতুন সরকারের শপথ গ্রহণ পর্যন্ত বাংলা চালাবেন কে? এই নিয়ে যেন এক সঙ্কটজনক সাংবিধানিক পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা জোড়াল হচ্ছিল। এমতাবস্থায় সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন রাজ্যপাল আরএন রবি। এরই মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের পুরোপুরি অবসান হল।

No comments:

Post a Comment

Post Top Ad