ফলহারিণী অমাবস্যায় ভক্তদের ঢল তারাপীঠে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, May 16, 2026

ফলহারিণী অমাবস্যায় ভক্তদের ঢল তারাপীঠে


বীরভূম: জৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হচ্ছে ফলহারিণী অমাবস্যা। শাস্ত্র মতে, এই বিশেষ তিথিতে মা কালী ও শক্তির আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে। আজ মধ্যরাত্রি ৪টা ১ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে এবং চলবে ভোর ১টা ৫১ মিনিট পর্যন্ত। এই উপলক্ষে আজ সকাল থেকেই বীরভূমের তারাপীঠ মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

    

ফলহারিণী অমাবস্যায় মাকে ফল দিয়ে পুজো করার বিশেষ প্রথা রয়েছে। ভক্তদের বিশ্বাস, এই দিনে মায়ের কাছে নিজের জীবনের কুফল সমর্পণ করে সুফল প্রার্থনা করলে মা তারা আশীর্বাদ প্রদান করেন। সেই কারণে আজ মা তারাকে নানা ধরণের ফল দিয়ে বিশেষভাবে সাজানো হবে। ভোর চারটার পর মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। এরপর থেকেই “জয় মা তারা” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির চত্বর।

   

ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পুজো দেওয়ার সুবিধার্থে মন্দির কমিটি ও তারামাতা সেবাইত সংঘের পক্ষ থেকে আলাদা আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। যেকোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবী এবং মন্দির কর্তৃপক্ষ সতর্ক নজরদারি চালাচ্ছেন।

    

আজকের এই বিশেষ তিথিতে দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। অন্যান্য দিনের মতোই ভাত, ডাল, সবজি, পোলাও, পাঁচ রকম ভাজা, পাঁচ রকম মিষ্টি, পায়েস ও শোল মাছ পোড়া নিবেদন করা হবে। পাশাপাশি বলির পাঁঠার মাংসও মা তারার উদ্দেশ্যে উৎসর্গ করা হবে বলে মন্দির সূত্রে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad