কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতের নাম হাসনাইন ইকবাল, বয়স ২৭ বছর।
শনিবার সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ভি. সলোমন জানান, ১৪ মে ভবানীপুর থানায় একটি হুমকিমূলক ই-মেল আসে। সেখানে 'আবিদা আলি' নামে এক মহিলা নিজেকে আল-কায়েদা অপারেটিভ বলে দাবী করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর আত্মঘাতী হামলার হুমকি দেন।
এরপর সাইবার সেল ও এসটিএফ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে গার্ডেনরিচ এলাকা থেকে শুক্রবার রাতে ২৭ বছরের হাসনাইন ইকবাল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের দাবী, এক মহিলার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই সে তাঁর নাম ব্যবহার করেছিল। অভিযুক্তের মেলবক্স থেকেও ওই ই-মেল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান রয়েছে এবং সে আইপি অ্যাড্রেস তৈরি বা বদল করতে সক্ষম। এর আগেও নির্বাচন কমিশন-সহ বিভিন্ন সরকারি সংস্থাকে একই ধরনের হুমকিমূলক ই-মেল পাঠিয়েছিল বলে অভিযোগ।
ধৃত গার্ডেনরিচ-এর গোলাম আব্বাস লেনের বাসিন্দা। তদন্ত করে দেখা গেছে, এই ব্যক্তিই মেইল টি করেন। পরে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, যে মহিলার নামে ব্যবহার করে মেইলটি করা হয়েছে সেই মহিলা ব্যক্তিটির পূর্ব পরিচিত। পুলিশ মনে করছে, ওই মহিলা এবং পরিবারকে সমস্যায় ফেলার জন্য এই কাজ তিনি করেছেন বলে জানিয়েছেন। ধৃতকে শনিবার আদালতে তোলা হয়।
পুলিশ তদন্ত করে দেখেছে, এর আগে ওই ব্যক্তি নির্বাচন কমিশন, ভারত সরকারের দপ্তর-সহ বিভিন্ন জায়গায় মেইল করতেন এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতেন। তদন্ত করে ধৃতের থেকে ফেক মুদ্রা পাওয়া গেছে। ব্যক্তিটি জানিয়েছেন আইটি-এর কাজ জানেন। এরপরেই, পুলিশ তাকে গ্রেফতার করে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩৫৩(২), ২১৭ (বি), ৬১ (২)-এর অধীনে এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।

No comments:
Post a Comment