মোদী-শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাহুলের! এল পাল্টা আক্রমণ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 20, 2026

মোদী-শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাহুলের! এল পাল্টা আক্রমণ


ন্যাশনাল ডেস্ক, ২০ মে ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাহুল গান্ধীর। বুধবার রায়বরেলিতে এক জনসভায় সমবেত জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশদ্রোহী। কংগ্রেস নিজেই রাহুল গান্ধীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।


রাহুল গান্ধী বলেন, "যখনই আরএসএস-এর লোকেরা আপনাদের সামনে এসে নরেন্দ্র মোদী-অমিত শাহ সম্পর্কে কথা বলবে, তখন আপনারা সামনে থেকেই তাঁদের বলুন আপনার প্রধানমন্ত্রী দেশদ্রোহী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী দেশদ্রোহী। আপনাদের সংগঠন দেশদ্রোহী। কারণ আপনারা একসঙ্গে দেশ বিক্রি করে দিয়েছেন। বিজেপি-আরএসএস সংবিধান, বীর পসি জি, গান্ধী জি এবং আম্বেদকর জি-কে আক্রমণ করেছে।"



কংগ্রেস নেতা আরও বলেন যে, 'নরেন্দ্র মোদী ভারতের অর্থনৈতিক ব্যবস্থা বিক্রি করে দিয়েছেন... এখন অর্থনৈতিক ঝড় আসছে আর নরেন্দ্র মোদী ও ভারত সরকার আপনাদের বাঁচাতে পারবে না... তাঁরা আপনাদের বলবেন, কাঁদবেন এবং বলবেন এটা আমার দোষ নয়। আমি আপনাদের বলছি, দোষটা একমাত্র নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং আরএসএস-এর, কারণ তারাউই এটিকে (সংবিধানকে) শেষ করে দিয়েছে।'


পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন যে, 'নির্বাচনের আগে বলা হয়েছিল পেট্রোল ও গ্যাসের কোনও ঘাটতি নেই। পেট্রোলের দাম বাড়বে না। আজ যখন পেট্রোলের দাম বাড়ছে, আম্বানি ভারত থেকে পেট্রোল বাইরে পাঠাচ্ছেন। আম্বানি রাশিয়া থেকে পেট্রোল কিনে বিদেশে বিক্রি করেন এবং সেই টাকা দিয়ে তিনি নরেন্দ্র মোদীকে অর্থায়ন করেন। এটাই সত্যি।'


রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেছেন যে, রাহুল গান্ধী ১৪০ কোটি দেশবাসীকে দেশদ্রোহী বলছেন। তিনি টুকড়ে-টুকড়ে গ্যাংয়ের নেতা এবং রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল মুসলিম লীগ মাওবাদী কংগ্রেসে পরিণত হয়েছে। তিনি এও অভিযোগ করেন যে, রাহুল গান্ধীর ভাষা হুবহু পাকিস্তানের ভাষার মতো। এই ধরণের কথা কেবল পাকিস্তান এবং পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীরাই ব্যবহার করে থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad