নাজেহাল দশা থেকে মুক্তি কবে! বৃষ্টিতে ভিজবে কী দক্ষিণের জেলাগুলো? দেখে নিন হাওয়া অফিসের পূর্বাভাস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, May 15, 2026

নাজেহাল দশা থেকে মুক্তি কবে! বৃষ্টিতে ভিজবে কী দক্ষিণের জেলাগুলো? দেখে নিন হাওয়া অফিসের পূর্বাভাস


কলকাতা: কয়েকদিনের ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। আর এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না, এমনই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম। কলকাতাতেও বৃষ্টির তেমন সম্ভাবনা আপাতত নেই। 


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশি বাড়বে। তবে, বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দু'এক জায়গায় রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, স্থানীয়ভাবে স্বল্প সময়ের ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু সেই সম্ভাবনা খুবই সামান্য। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে বই কমবে না। তবে, কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। 


মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে গরমের প্রভাব বেশি থাকবে।


কলকাতাতেও শুক্রবার সকালের দিকে পরিষ্কার আকাশ হলেও বেলার দিকে আংশিক মেঘলা আকাশ ও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম।


শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আর্দ্রতা থাকার কারণে হাঁসফাঁস দশাও কাটবে না। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশের আশেপাশে থাকতে পারে।


অন্যদিকে উত্তরবঙ্গে উল্টো চিত্র। আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং দু'এক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলাতে। 


পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, নির্ধারিত সময়েই আসছে বর্ষা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী দু-তিন দিনের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বর্ষা নির্ধারিত সময়েই ঢুকছে ভারতের দ্বীপপুঞ্জে। এই নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণের আশঙ্কা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পর্যটকদের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের।

No comments:

Post a Comment

Post Top Ad