গ্রেফতার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, May 14, 2026

গ্রেফতার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা

 


কলকাতা: ইডির হাতে গ্রেফতার শান্তনু সিনহা বিশ্বাস। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় সাড়ে ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করেছে ইডি। সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি- কে। আগামীকাল আদালতে পেশ করা হবে তাঁকে।


শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ৫ মে লুক আউট নোটিস জারি করে ইডি। জাল নথির মাধ্যমে জমি দখল এবং ওই জমিতে অবৈধ নির্মাণের মামলায় তাঁকে একাধিক বার তলব করা হয়েছিল। কিন্তু তিনি তদন্তকারীদের মুখোমুখি হননি।


পাশাপাশি দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা ব্যবসায়ী সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ উঠেছিল। গত এপ্রিল মাসে সেই সংক্রান্ত মামলার তদন্তেই শান্তনুর ফার্ন রোডের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। তল্লাশি অভিযান চালিয়ে রাত ২টো নাগাদ শান্তনুর বাড়ি থেকে বেরিয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। অভিযোগ, তার পর থেকেই শান্তনুকে আর প্রকাশ্যে দেখা যায়নি। কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যান তিনি।


বারবার তলবে সাড়া না দেওয়ায় ইডি সরাসরি ডিরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি পাঠিয়েছিল। ওই চিঠিতে শান্তনু বর্তমানে কোথায় রয়েছেন, তা জানতে চাওয়া হয়েছিল। কোথায় তিনি ডিউটি করছেন তাও জানতে চাওয়া হয়েছিল। পাশাপাশি তাঁকে ইডি দফতরে পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছিল। তদন্তকারী সংস্থার দাবী, ডেপুটি পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন।


শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে বলে ইডি সূত্রে খবর। অভিযোগগুলির মধ্যে রয়েছে গ্যাংস্টার সোনা পাপ্পুকে ঘিরে তোলাবাজির মামলা, বালু পাচার এবং আরও কয়েকটি আর্থিক অনিয়ম সংক্রান্ত বিষয়। গ্যাংস্টার সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা ও অস্ত্র আইনে মামলা চলছে। ওই মামলায় বেহালার ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির অভিযোগ, সেই সোনা পাপ্পুর সঙ্গে যোগাযোগ ছিল শান্তনুর। বালি পাচার মামলা রয়েছেও রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও এনআরআই কোটায় ছেলের ভর্তি মামলা রয়েছে শান্তনুর বিরুদ্ধে।


ইডি সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জের ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে কয়েক কোটি টাকার জমি কেলেঙ্কারির ঘটনায় তারা খুঁজছে। সোনা পাপ্পুও ছিল তৃণমূলের ঘনিষ্ঠ বৃত্তে। ওই মামলাতেই বাজেয়াপ্ত হওয়া নথি ঘেঁটে তদন্তকারীদের দাবী, জমি কেলেঙ্কারির ঘটনায় শান্তনুও জড়িত। ওই মামলার সূত্র ধরেই গত মাসে ফার্ন রোডে শান্তনুর বাড়িতে হানা দিয়েছিল ইডি।


সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি জালিয়াতি মামলায় শান্তনুকে আগেই একাধিকবার তলব করেছিল ইডি। কিন্তু, তিনি হাজির এড়িয়ে গিয়েছিলেন বারবার। ইডি সূত্রে খবর, তাঁকে পাঁচ বার তলব করা হয়েছিল। দেশ ছাড়তে পারেন এই আশঙ্কায় এরপরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়।


এপ্রিলে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুকে বালি পাচার মামলার তদন্তেও তলব করেছিল ইডি। তবে তিনি যাননি। এরপর তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ দেওয়া হয় ইডির পক্ষ থেকে। দীর্ঘ টালবাহানা শেষে এদিন সকালে ইডি দফতরে হাজিরা দেন শান্তনু। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসির সঙ্গে ছিলেন দুই আইনজীবী। ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে গ্ৰেফতার করা হল তাঁকে। 


No comments:

Post a Comment

Post Top Ad