নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বাড়ির মধ্যে আটকে পড়লে নীলগাই, উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেল বন দফতর ও পুলিশ। শিলিগুড়ি মহাকুমার পাইকপাড়া এলাকার ঘটনা। সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের পাইকপাড়া এলাকায় একটি বাড়ির মধ্যে আটকে পড়ে একটি নীলগাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। পাশাপাশি নীলগাইকে উদ্ধার করতে কালঘাম ছুটল পুলিশ ও বনকর্মীদের।
জানা গিয়েছে, এদিন নীলগাইটি আচমকাই পাইকপাড়া এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে। কোনও কিছু না বুঝে উঠতেই একেবারে বাড়ির ও দেওয়ালের মধ্যে আটকে পড়ে। এই দেখে ওই বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন, পাশাপাশি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং নীলগাইটিকে দেখতে পান। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় বিধাননগর থানার পুলিশ ও ঘোষপুকুর রেঞ্জে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় ধান নগর থানার পুলিশ ও ঘোষপুকুর রেঞ্জের বন কর্মীরা।
কিন্তু নীলগাইটিকে উদ্ধার করতে কার্যত কালঘাম ছুটে।
ঠিক একই অবস্থায় দু'ঘন্টা আটকে থাকে নীলগাইটি। অবশেষে ওই বাড়ির দেওয়াল ভেঙে নীলগাইটিকে উদ্ধার করা হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নীলগাইটি নেপাল থেকে ভারতে ঢুকেছিল। এরপর পাইকপাড়া এলাকায় ঢুকে পড়ে। যে জায়গায় আটকেছিল সেখান থেকে বেশ বেগ পেতে হয়েছে উদ্ধার করতে। নীলগাইটি একাধিক জায়গায় চোট রয়েছে এবং চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, স্বাভাবিক হলে উদ্ধার হওয়া নীলগাইটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
এদিকে লোকালয়ে নীলগাইয়ের খবর চাউর হতেই স্থানীয়রা দেখতে ভিড় জমান। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, সেদিকেও নজর ছিল বন দফরের।

No comments:
Post a Comment