প্রকাশ্য রাস্তায় গুলি, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে খুন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, May 6, 2026

প্রকাশ্য রাস্তায় গুলি, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে খুন


উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় শুটআউট। গুলি করে খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে। মৃতের নাম চন্দ্রনাথ রথ। দীর্ঘ দিন ধরে শুভেন্দুর অধিকারীর আপ্তসহায়ক হিসেবে কাজ করছেন তিনি। বুধবার রাতে মধ্যমগ্রামে তাঁর গাড়ি ঘিরে ধরে পরপর গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।  তিনি চন্দ্রনাথের গাড়ির চালক ছিলেন। প্রকাশ্য রাস্তায় এই গুলি কাণ্ডে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। 

জানা যায়, এদিন রাতে গাড়িতে করে ফিরছিলেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক। অভিযোগ, মধ্যমগ্রামের যশোর রোড সংলগ্ন দোহারিয়া কাছে একটি বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায়। বুকে গুলি লাগে চন্দ্রনাথের। জাতীয় সড়কের পাশেই এই হামলা হয়েছে। গাড়ির সামনের কাছে গুলি লেগে কাঁচ ভেঙে গিয়েছে। গাড়ির সামনের সিটে বসেছিলেন চন্দ্রনাথ রথ। বিজেপির দাবী, তিনটি গুলি লাগে চন্দ্রনাথের বুকে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তাঁর। কলকাতা থেকে মধ্যমগ্রামের ফ্ল্যাটে ফিরছিলেন তিনি। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন।


ইতিমধ্যেই কৌস্তভ বাগচী, পীযূষ কানোরিয়া, শঙ্কর চট্টোপাধ্যায়-সহ একাধিক বিজেপি বিধায়ক উপস্থিত রয়েছেন। ঘটনাস্থলে আসছেন শুভেন্দু অধিকারীও। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এলাকা ঘিরে ফেলেছে বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী। গুলিবিদ্ধ গাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। 

No comments:

Post a Comment

Post Top Ad