'নতুন জেল বানাচ্ছি', কাদের নিশানা করলেন দিলীপ ঘোষ? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, June 6, 2026

'নতুন জেল বানাচ্ছি', কাদের নিশানা করলেন দিলীপ ঘোষ?


কলকাতা: 'দেশের সম্পদ নষ্ট করলে কাউকে ছাড়া হবে না', কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের। পাশাপাশি তৃণমূল নেতাদের গ্রেফতারি নিয়েও কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী। শনিবার ব্যারাকপুরের কেন্দ্রীয় পাট এবং তন্তু গবেষণা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। তাঁর দাবী, রাজ্যজুড়ে আরও পুলিশি অভিযান হবে। আরও তৃণমূল নেতা গ্রেফতার হবেন।


রাজ্যে পালাবদলের পর দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা। এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, "গ্রেফতার তো সবে শুরু। দেখুন না সিরিজ চলবে। জেলে জায়গা হবে না। নতুন জেল বানাচ্ছি আমরা।" সন্দেশখালিতে এসটিএফ হানা, অস্ত্র ভাণ্ডার উদ্ধার নিয়েও রাজ্যের শাসক দলকে এক হাত নেন তিনি। দিলীপ বলেন, শুধু সন্দেশখালি নয়, সারা পশ্চিমবাংলায় লুট হয়েছে। এতদিন ভয়ে লোকে অভিযোগ করতে পারছিলেন না।" তাঁর বক্তব্য, "অভিযোগ হবে, পুলিশ তার ওপর ভিত্তি করে সক্রিয় হবে, কাজ করবে।"


এদিন মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির প্রসঙ্গও তোলেন পঞ্চায়েত, প্রাণী সম্পদ ও কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রীর সংযোজন, "শুধু তাই নয়, আজ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মুর্শিদাবাদে, বেলডাঙাতে সিএএ লাগুর সময় যখন দাঙ্গা হয়েছিল, ট্রেন-বাস জ্বালানো হয়েছিল, স্টেশন জ্বালানো হয়েছিল, এসবের যদি অভিযোগ না থাকে নতুন করে ফাইল করা হবে। তাদেরও গ্রেফতার করা হবে।" দিলীপের কড়া বার্তা, 'দেশদ্রোহীতা, দেশের সম্পদ নষ্ট করলে কাউকে ছাড়া হবে না।'


তিনি বলেন, 'অস্ত্র আরও পাওয়া যাবে। সব অস্ত্র উদ্ধার হবে, সবাই জেলে যাবে।'

No comments:

Post a Comment

Post Top Ad