ইজরায়েলে‌ শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, June 8, 2026

ইজরায়েলে‌ শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

 


ওয়ার্ল্ড ডেস্ক, ০৮ জুন ২০২৬: ইরান আবারও ইজরায়েলের ওপর শক্তিশালী হামলা চালিয়েছে। গত (রবিবার) রাতে ইজরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইজরায়েল দাবী করেছে যে, ইরান গভীর রাতে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইজরায়েল-অধিকৃত পশ্চিম তীরের আকাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে। দুই মাসের যুদ্ধবিরতির সময় ইজরায়েলের ওপর এটিই ইরানের প্রথম হামলা। বৈরুতে ইজরায়েলের বিমান হামলার পরপরই ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলাটি হয়।


লেবাননের ওপর হামলার ঘটনা ঘটলে ইজরায়েলের ওপর হামলার হুঁশিয়ারি ইরান আগেই দিয়েছিল। রবিবার, লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ঠিকানায় ইজরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালালে, ইরান ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুড়ে এর প্রতিশোধ নেয়। তবে, এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।


ইজরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছে, "আইডিএফ (ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী) ইরান থেকে ইজরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।" সামরিক বাহিনী আরও জানায় যে, ইজরায়েলি বিমান বাহিনী ইরান থেকে ছোড়া সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 


ইজরায়েলও ইরানকে পাল্টা হামলার হুমকি দিয়েছে। এরই মাঝে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হামলা বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় যুদ্ধবিরতি চুক্তিটি আটকে যেতে পারে। ট্রাম্প ইজরায়েলি সম্প্রচারকারী চ্যানেল ১২-কে বলেন, "আমি এখনই নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা না করতে বলব। উভয়েই তাদের কাজ করেছে। ইজরায়েল হামলা করেছে এবং ইরানও হামলা করেছে। এখন আমাদের আর কোনও হামলার প্রয়োজন নেই।" এরপর মার্কিন সংবালমাধ্যম জানায়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনে কথা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad