ছোট পর্দায় ফিরছেন সুস্মিতা! কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, June 19, 2026

ছোট পর্দায় ফিরছেন সুস্মিতা! কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?


বিনোদন ডেস্ক, ১৯ জুন ২০২৬: ছোট পর্দায় ফিরছেন সুস্মিতা দে। বাংলা ধারাবাহিকে আবার তাঁকে দেখা যেতে পারে, তেমনই চর্চা টলিপাড়ায়। একটি বিনোদন চ্যানেলের জন্য প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি নতুন ধারাবাহিক আসছে। সেখানেই অভিনেত্রী সুস্মিতা দে-কে দেখা যাবে বলে খবর। তবে চ্যানেল বা প্রযোজনা সংস্থা, কারও তরফে কিছুই ঘোষণা করা হয়নি। তাই এই খবরটি কতটা নিশ্চিত তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। 


সুস্মিতার বিপরীতে নতুন কোনও মুখকে দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে। এর আগে ‘কথা’ ধারাবাহিকে দেখা গিয়েছে সুস্মিতাকে। সেই ধারাবাহিক ভীষণই জনপ্রিয় হয়েছিল। সাহেব ভট্টাচার্যর সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ধারাবাহিকের শুটিং ফ্লোরে থেকে সাহেব-সুস্মিতার ব্যক্তিগত জীবনের সম্পর্ক শুরু হয়েছে বলে, মনে করে টলিপাড়া। 


অভিনেতা সাহেব এই মুহূর্তে ‘গঙ্গা’ ধারাবাহিকে ব্যস্ত। সেখানে সাহেব জুটি বেঁধেছেন হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে। এই জুটি বর্তমানে প্রশংসা কুড়িয়েছে ঠিকই তবে, সাহেব-সুস্মিতার কিছু অনুরাগী, তাঁদের একসঙ্গে জুটি হিসাবে ধারাবাহিকে দেখার ইচ্ছা প্রকাশ করেন নিয়মিত। যদিও এখনই তেমনটা হচ্ছে না বরং সুস্মিতাকে কোন ধারাবাহিকে দেখা যাবে, তা নিয়ে এখন আগ্রহ অনুরাগীদের। 


উল্লেখ্য, এর আগে রটে গিয়েছিল আদৃত রায়ের সঙ্গে নাকি সুস্মিতা জুটি বেঁধে বাংলা ধারাবাহিকে কাজ করবেন। তবে আদৃতের যে নতুন ধারাবাহিক শুরু হল, সেখানে দেখা যায়নি সুস্মিতাকে। এর মাঝে আবারও চর্চা, সুস্মিতার ধারাবাহিকে ফেরার। এবার নাকি কথা এগিয়ে গিয়েছে অনেকটা। টলিপাড়ায় প্রায় পাঁচটি নতুন ধারাবাহিক আসার কথা। এখন কোন ধারাবাহিকে সুস্মিতার আগমন হয়, সেটাই দেখার।

No comments:

Post a Comment

Post Top Ad