লাইফস্টাইল ডেস্ক, ২৮ জুলাই ২০২৬: পেয়ারার পুষ্টিগুণ সম্পর্কে আমরা সবাই জানি। সেই সঙ্গে পেয়ারা গাছের পাতারও অনেক গুণ রয়েছে। এই পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে। পেয়ারা পাতায় অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য পাওয়া যায়। পেয়ারা পাতা থেকে তৈরি প্রতিকার অনেক স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি দিতে পারে। পেয়ারা পাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক -
দাঁতে ব্যথা থেকে মুক্তি
দাঁতের ব্যথা এবং অস্বস্তি থেকে মুক্তি পেতে কিছু পেয়ারা পাতা চিবিয়ে খান। একইভাবে ব্যথা থেকে মুক্তি পেতে পেয়ারা পাতা সিদ্ধ করে এই জল দিয়ে গার্গল করতে পারেন। পেয়ারা পাতার চাও দাঁতের ব্যথা থেকে মুক্তি দেয়।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ
কিছু গবেষণায় দেখা গেছে যে, পেয়ারা খাওয়া এবং পেয়ারা পাতা খাওয়া ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
মুখের ঘা কমায়
মুখের ঘা থেকে মুক্তি পেতে পেয়ারা পাতা ব্যবহার করুন। পেয়ারা পাতার ক্বাথ তৈরি করে পান করুন। কয়েক দিনের মধ্যে ঘা, ফোস্কা কমে যাবে।
বমির সমস্যা কমে
বমি বমি ভাব ও বমি হলে পেয়ারা পাতার ক্বাথ দ্রুত উপশম করতে পারে। এই ক্বাথ দিনে ২-৩ বার পান করলে বমির সমস্যা কমে যায়।
হাঁপানি থেকে মুক্তি মেলে
পেয়ারা পাতা হাঁপানি রোগীদের কাশি এবং শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে। এই পাতায় অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান পাওয়া যায়, যা হাঁপানির উপসর্গ থেকে মুক্তি দেয়।
বি.দ্র: এখানে দেওয়া তথ্য কোনও ভাবেই যোগ্য চিকিৎসা পদ্ধতির বিকল্প নয়। কোনও টোটকা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

No comments:
Post a Comment