কলকাতা: প্রশাসনের প্রতিটা ক্ষেত্রেই স্বচ্ছতা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর নতুন মুখ্যমন্ত্রী। এবার বিদ্যুৎ বিভাগকে কড়া নির্দেশ। শুধু বিদ্যুৎ চুরি নয়, একই সঙ্গে বকেয়া বিল না দিলেও সোজাসুজি লাইন কেটে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, “হুকিং জিরো।”
শুভেন্দু জানিয়েছেন, কেউ যদি হুকিং করে তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। রানড্যাম কাটতে থাকুন। এমনকি বিদ্যুৎমন্ত্রী এও বলেছেন যে, কোনও বিজেপির লোক ফোন করলেও তাঁর কথা শুনতে না। তিনি বলেন, “লাইন কাটতে থাকুন। বকেয়া বিল জিরো টলারেন্স, যেভাবে পারেন আদায় করুন।” তিনি এও বলেন, “সব থেকে বেশি ফাঁকি দিচ্ছে নেতাদের প্রতিষ্ঠান। আমি দায়িত্ব নেওয়ার পরে দু’জায়গায় লাইন কেটেছি।”
বিদ্যুৎ চুরি বন্ধ করতেই হবে, দলমত নির্বিশেষে বার্তা শুভেন্দুর। মুখ্যমন্ত্রী জানান, পূর্ব মেদিনীপুরের একজন জেলা সভাপতির কাজু কারখানা ও মালদহে এক জেলা সভাপতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাঁদের বিদ্যুতের বিল বকেয়া ছিল। লাইন কাটতে গিয়েছিলেন বিদ্যৎ দফতরের কর্মীরা। পরে তাঁরা বিষয়টি বিদ্যুৎ মন্ত্রীকে জানান। তারপরই তিনি লাইন কাটার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী বলেন, “ওরা বলছে, অরূপ দার সঙ্গে কথা হয়ে গিয়েছে। তারপর আমি আদায় করেছি।” তবে সাধারণ মানুষের জন্য সুর নরম করেন শুভেন্দু। তিনি বলেন, “লাইন কাটার আগে নোটিশ দেবেন, জানাবেন। তাঁর আগের রেকর্ড দেখবেন। তারপর সিদ্ধান্ত নেবেন। সব সময়ে যে তিনি দেবেন না এমনটা নয়।”
তিনি বলেন, “স্মার্ট মিটারের ক্ষেত্রেও তাই। একটা মিস-কনসেপশ ন আছে। আজেবাজে বিল আসে না। একটা ব্যবস্থা থাকলে আস্তে-আস্তে হয়ে যাবে। ধীরে ধীরে স্মার্ট মিটার করা হবে।"

No comments:
Post a Comment