বিপাকে ইন্দ্রনীল! আগাম জামিনের আবেদন খারিজ প্রাক্তন মন্ত্রীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, July 29, 2026

বিপাকে ইন্দ্রনীল! আগাম জামিনের আবেদন খারিজ প্রাক্তন মন্ত্রীর

 


হুগলি: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। সরকারি আইনজীবীর বক্তব্য, আগাম জামিনের আবেদন খারিজ হওয়ায় আর তাঁকে গ্রেফতারে আর বাধা রইল না। তোলাবাজি ও ভয় দেখানো সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল করেছে আদালত। মঙ্গলবার চুঁচুড়ার প্রথম দায়রা আদালত ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন বাতিল করে।


জানা গিয়েছে, চন্দননগর থানায় চলতি বছরের জুলাইতে চন্দননগর কর্পোরেশনের ঠিকাদার প্রদীপ দে অভিযোগ দায়ের করেন। ১০৭ নম্বর মামলায় তোলাবাজি, চিটিং, ভয় দেখিয়ে অন্যের টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয় ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এই মামলাতে আগেই গ্রেফতার করা হয়েছে চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগারওয়ালকে। এদিন ধৃতকে আদালতে পেশ করা হয়। তাঁর জামিনের আবেদন বাতিল হয়। 


হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় বলেন, "তোলাবাজির অভিযোগে ডেপুটি মেয়র ও চিফ ইঞ্জিনিয়র শৈবাল রায়কে আগেই গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল হওয়ায় তাঁকে গ্রেফতার করতে আর কোনও বাধা রইল না পুলিশের।”  


উল্লেখ্য, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে শুধু এটাই নয়, এর পাশাপাশি রয়েছে আরও একাধিক অভিযোগ। অভিযোগ, চন্দননগর বিধানসভা উৎসবের নাম করে প্রভাবশালী মানুষের থেকে টাকা তুলে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন৷ রাজ্যে পালাবদলের পরেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে শিল্পীদের একাংশ প্রকাশ্যে নানা বিষয়ে ক্ষোভ দেখিয়েছেন। তৃণমূল সরকারের পৃষ্ঠপোষক না হলে সরকারি অনুষ্ঠানে সুযোগ না পাওয়ার মতো নানা অভিযোগ তুলেছেন শিল্পীরা। এবারে আগাম জামিন বাতিল হওয়ায় কার্যতবিপাকে পড়লেন প্রাক্তন মন্ত্রী।

No comments:

Post a Comment

Post Top Ad