মর্মান্তিক! কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্বামী, বাঁচাতে এসে মৃত্যু স্ত্রী-ছেলের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, July 19, 2026

মর্মান্তিক! কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্বামী, বাঁচাতে এসে মৃত্যু স্ত্রী-ছেলের


নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের তিন জনের। ভয়াবহ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় কুমারপুর গ্রামে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে স্বামী, স্ত্রী ও ছেলের। শনিবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, নতুন নির্মীয়মাণ বাড়িতে নিজেরাই বিদ্যুত সংযোগের কাজ করছিলেন। সেই সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি। ঘটনায় শোকের ছায়া। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সিরাজ মল্লিক (৪৩), তাঁর স্ত্রী আলিয়া বিবি (৪১) এবং আনাস মল্লিক তাঁদের ১২ বছরের সন্তান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন সিরাজ। সেই সময় আচমকাই বৈদ্যুতিক শক পেয়ে হয় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্বামীকে ওই অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী আলিয়া। কিন্তু সতর্কতা অবলম্বন না করায় তিনিও

 বিদ্যুৎস্পৃষ্ট হন। আর মা-বাবাকে বাঁচাতে ছুটে এলে একই পরিণতি হয় তাঁদের সন্তানের। তিনজন গুরুতর জখম হন। খবর পেয়ে হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ। প্রতিবেশীদের সহায়তায় দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। 


প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই ঘটনা ঘটেছে। কিন্তু কীভাবে ঘটল এই শর্ট সার্কিট? নিরাপত্তায় কী ধরণের ত্রুটি ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হলদিয়া মহকুমা হাসপাতালে। এদিকে এই মর্মান্তিক ঘটনায় গোটা কুমারপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad