ছাগল চড়াতে গিয়ে লালসার শিকার যুবতী, গ্ৰেফতার ২ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, July 20, 2026

ছাগল চড়াতে গিয়ে লালসার শিকার যুবতী, গ্ৰেফতার ২


নিজস্ব সংবাদদাতা, নদিয়া: ছাগল চড়াতে গিয়ে ধর্ষণের শিকার বিশেষ ভাবে সক্ষম যুবতী। আমবাগানে তাঁকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তে গ্রেফতার করেছে পুলিশ। 


অভিযোগ অনুযায়ী, রবিবার বিকেলে নাগাদ বাড়ির পাশের আমবাগানে ছাগল চড়াতে গেলে এই ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী ওই যুবতী তাঁর ঠাকুমার সঙ্গে ছাগল চড়াতে গিয়েছিলেন। ঠাকুরমা ফিরে এলেও তিনি সেখানেই ছিলেন কিছুক্ষণ। সেইসময় অভিযুক্ত দুই যুবক তাঁকে বলপূর্বক টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। 


এদিকে সেই তাঁর সময় চিৎকার চেঁচামেচি শুনতে পান সেখানকারই অন্য দুই বাসিন্দা। তাঁরা ছুটে যেতেই তাঁদের চোখের সামনে পুরো ঘটনাটাই স্পষ্ট হয়ে যায়। ঘটনার ক্যামেরা বন্দিও করে তাঁরা। এদিকে অভিযুক্তরা তাঁদের দেখেই যুবতীকে ফেলে চম্পট দেয়। ওই দুই বাসিন্দাই নির্যাতিতার মাকে গোটা বিষয়টি জানান। এরপর যুবতীও সবটা খুলে বলেন। এরপর প্রায় মাঝরাতেই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি সেই ভিডিও তুলে দেওয়া হয়েছে প্রশাসনের হাতে। 


অভিযোগ পেয়েই পুলিশ ঘটনার তদন্তে নামে এবং রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধায়ায় মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর ধৃত দুই ব্যক্তির নাম সুব্রত সরকার ও মিঠুন বিশ্বাস। একজনের বাড়ি ফুলিয়ার বেলগড়িয়া এলাকায় এবং অপরজনের বাড়ি ফুলিয়ার বয়রা পুমলিয়া এলাকায়। অভিযুক্তদের কড়া শাস্তির দাবী জানিয়েছে পরিবার। ঘটনার সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad