তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র-কার্তুজ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, August 22, 2026

তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র-কার্তুজ


নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: জেলা জুড়ে পুলিশের বড়সড় অভিযান। পৃথক দু’টি থানা এলাকার অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। গ্রেফতার করা হয়েছে মোট তিন জনকে। বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার হয় শুক্রবার রাতে। পুলিশ সূত্রে খবর, বহরমপুর এবং শক্তিপুর এলাকায় এই তল্লাশি চালিয়ে মোট ১০টি আগ্নেয়াস্ত্র, ১১টি ম্যাগাজিন এবং ২২৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে প্রথম অভিযানটি চালায় বহরমপুর থানার পুলিশ। পুলিশি হেফাজতে থাকা বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষকে জিজ্ঞাসাবাদের পর তাঁরই বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় ৭টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ৫টি ম্যাগাজিন এবং ১৮৬ রাউন্ড গুলি। প্রাক্তন শাসকদলের নেতার বাড়ি থেকে এত পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।



অন্য দিকে, শক্তিপুর থানা এলাকায় পুলিশের অভিযানে এক অভিযুক্তকে গ্রেফতারের পরে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে আরও দু'জনের খোঁজ পায় পুলিশ। বাজারসৌ এলাকায় রাজ্যসড়ক থেকে ওই দু'জনকে ধরা হয়। ধৃতদের কাছ থেকে পুলিশ ৩টি আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং এত আগ্নেয়াস্ত্র কোথায় চালান দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। 


ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, জেলা জুড়ে অস্ত্র পাচার বা কোনও বড়সড় অন্তর্ঘাতের ছক ছিল অভিযুক্তদের। ঘটনার তদন্ত জারি রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad