‘আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, বিচ্ছেদের গুঞ্জনের মাঝে স্বামীকে নিয়ে মুখ খুললেন মানসী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, March 20, 2026

‘আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, বিচ্ছেদের গুঞ্জনের মাঝে স্বামীকে নিয়ে মুখ খুললেন মানসী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২০ মার্চ : টলিপাড়ায় একের পর এক বিচ্ছেদের গুঞ্জন। এবার ইন্ডাস্ট্রির অন্দরের খবর বিচ্ছেদের পথে হাটছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ছেলের জন্মদিনের দিনই স্বামী অভিজিৎ ঘোষের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনলেন মানসী। ইতিমধ্যেই নাকি মানসী ও তাঁর স্বামী বিবাহচ্ছেদের জন্য আবেদন করেছেন।




দ্বিতীয় সন্তানের জন্মের আগে সন্তানের বাবার পরিচয় নিয়ে জলঘোলা হওয়া শুরু হলে সকলকে জবাব দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন মাঝে তাঁর স্বামীর সঙ্গে তাঁর সমস্যা দেখা দিলেও ফের সবটা মিটিয়ে নিয়ে এক হয়েছেন তাঁরা। তিনি নিজেই দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চেয়েছেন। তারপর সেই সব বিতর্ক থিতিয়ে গিয়েছিল।


ছেলের জন্মদিনের মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে মানসী লিখেছিলেন, ‘তোমার মা-ও আমি, বাবাও আমি।’ আর তাঁর এই পোস্ট দেখে স্বাভাবিক ভাবেই সকলের মনে প্রশ্ন জাগে তবে কি ফের তাঁর সংসারে সমস্যা দেখা দিল?




এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে মানসী জানান, ‘আমার স্বামীর সঙ্গে তো অনেক দিন ধরেই সমস্যা রয়েছে। ছেলেমেয়ের স্বার্থে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আর হচ্ছে না। তাই আমরা ডিভোর্স ফাইল করেছি। তবে মা-বাবা হিসাবে দু’জনেই নিজেদের দায়িত্ব পালন করব। ছেলের জন্মদিনে ও এসেওছে। কিন্তু স্বামী-স্ত্রী হিসাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।’


 


No comments:

Post a Comment

Post Top Ad