গোলাপি ফ্রক পরা এই খুদে আজ জি-বাংলার লিডিং লেডি! টেলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রীকে চিনতে পারলেন? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, March 20, 2026

গোলাপি ফ্রক পরা এই খুদে আজ জি-বাংলার লিডিং লেডি! টেলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রীকে চিনতে পারলেন?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২০ মার্চ : পথচলা শেষ ‘জোনাকি’ ও ‘ধ্রুব’র। দশমাসের মাথায় শেষ হলো ‘মিত্তির বাড়ি’র জার্নি। একরাশ মন খারাপ নিয়েই শেষদিনের শুটিং সাড়লেন সমস্ত কলাকুশলীরা। তবে ‘জোনাকি’ ওরফে অভিনেত্রী পারিজাত চৌধুরীর জীবনের একটি বিশেষ অধ্যায় এই ধারাবাহিক। কারণ টেলিভিশনের পর্দায় তার জার্নি শুরু হয়েছিল ‘মিত্তির বাড়ি’র মাধ্যমে।


ছবিতে দেখা যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরম স্নেহে জড়িয়ে ধরে আছেন গোলাপি ফ্রক পরা বছর ছয়ের এক মিষ্টি খুদেকে। চোখে  চশমা, গোলাপি জামা আর একগাল হাসি নিয়ে সেই ছোট্ট মেয়েটি এখন সিরিয়াল প্রেমীদের চেনা মুখ। চিনতে পারছেন কি এই খুদেকে?


নায়িকার সঙ্গে বুম্বা দার পরিচিতি বহু বছরের। মাত্র ১২ বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এই শ্রীরামপুরের মেয়ে। সিনেমা, ওয়েব সিরিজের পাশাপাশি ছোটপর্দাতেও পা দিয়েছেন। টেলিপাড়ার হার্টথ্রব নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।


অনেকেই হয়তো জানেন না, অভিনেত্রীর কেরিয়ারের একদম শুরুর দিনগুলোতে প্রসেনজিতের বড় অবদান ছিল। এখন অভিনেত্রীর বয়স সবে ১৮! দেখুন তো চিনতে পারছেন কিনা? হ্যাঁ, ইনিই হলেন জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিত্তির বাড়ি’-র প্রধান মুখ – পারিজাত চৌধুরী।



প্রসেনজিতের সঙ্গে তাঁর এই রসায়ন কেবল ছবির পর্দায় নয়, বাস্তব জীবনেও দাদা-বোনের মতো অটুট। অপর্ণা সেনের ‘আরশি নগর’-এর মাধ্যমেই ক্যামেরার সঙ্গে আলাপ পারিজাতের। হইচইয়ের ইন্দুবালা ভাতের হোটেলে-র ছোট ইন্দু হিসাবে চর্চায় উঠে আসেন। ছোটপর্দাতেও ‘বুম্বা আঙ্কেল’-এর হাত ধরেই জার্নি শুরু হয়েছে তাঁর। মিত্তির বাড়ির প্রযোজক ছিলেন প্রসেনজিৎ সেই ছোট্ট পারিজাত আজ নিজের অভিনয় গুণে দর্শকদের চোখের মণি হয়ে উঠেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad