জোরদার লড়াই জোয়ার ভাঁটা-পরশুরামের, বাজিমাত তারে ধরি ধরি মনে করি’র - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, March 20, 2026

জোরদার লড়াই জোয়ার ভাঁটা-পরশুরামের, বাজিমাত তারে ধরি ধরি মনে করি’র



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২০ মার্চ : চলতি সপ্তাহে প্রকাশ পেল বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। স্লট লিডে হাড্ডাহাড্ডি লড়াই দুই চ্যানেলের মধ্যে। এবারে বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিল জি-বাংলার ধারাবাহিক। 


আবারও চিরদিনইর রেটিং এ ছন্দপতন। লক্ষ্মী ঝাঁপির কাছে পেরে উঠছে না ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। দিনে দিনে আরও টিআরপি কমছে এই মেগার। এমনিতেই এই ধারাবাহিক শেষ হওয়া নিয়ে গুঞ্জন চলছে চারিদিকে। স্লট লিড না করতে পারলে হয়তো আগামীদিনে চ্যানেল কঠোর সিদ্ধান্ত নিতে পারে।


প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকা। চলতি সপ্তাহে বড় চমক ‘জোয়ার ভাঁটা’র। দ্বিতীয় স্থানে জায়গা ছিনিয়ে নিল এই মেগা। প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’। আগামীদিনে পরিণীতাকে হারিয়ে টপ পাঁচে উঠে আসতে পারে এই মেগা।



শুরু হতে না হতেই দারুণ চমক গঙ্গা ধারাবাহিকে। ৫.২ রেটিং নিয়ে ষষ্ঠ স্থান দখল সাহেব-হিয়ার জুটি। গত সপ্তাহে টিআরপির পাঁচ থেকে ছিটকে গেছিল বিদ্যা ব্যানার্জি। কিন্তু ফের প্রথম পাঁচে উঠে এলো স্টার জলসার এই মেগা। অন্যদিকে সপ্তম স্থান থেকে সোজা তৃতীয় স্থানে জায়গা দখল করল তারে ধরি ধরি মনে করি।


টিআরপির প্রথম স্থানে ৬.২ রেটিং নিয়ে রয়েছে পরিণীতা। ৫.৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থান দখল জি-বাংলার জোয়ার ভাঁটা ও স্টার জলসার পরশুরাম। ৫.৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে তারে ধরি ধরি মনে করি। চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি আর পঞ্চম স্থানে ছিল ‘ও মোর দরদিয়া’, তাদের প্রাপ্ত নম্বর ৫.৫ এবং ৫.৩।

No comments:

Post a Comment

Post Top Ad