প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২০ মার্চ : গত কয়েকদিন ধরে প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে সুস্মিতার যে যুদ্ধ সোশ্যাল মিডিয়ায় চলছে, তা এখন রীতিমতো ‘নোংরা’ পর্যায়ে পৌঁছেছে। একে অপরের চরিত্র নিয়ে এমন সব অভিযোগ আনছেন যা দেখে হতবাক নেটিজেন। এই আলোচনায় বাদ যাননি সুস্মিতার প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীও। কল রেকর্ডিং থেকে শুরু করে ফেসবুক লাইভ, দাদা-ভাইয়ের সমস্ত কু-কীর্তি ফাঁস করেছেন সুস্মিতা।
সায়ক সব্যসাচীর বিরুদ্ধে সুস্মিতার আনা অভিযোগের পাল্টা জবাব দিল সায়ক। ফেসবুক পোস্টে সায়ক লেখেন, “দাদাইয়ের লেখা পড়ে খারাপ লাগলো । কিছু কিছু বুঝতাম । কিন্তু সুস্মিতার ইমেজ বজায় রাখার দায় তো আমাদের ওপরেই ঠেলেছিল । ওকে ভালবাসতাম সবাই, কীই বা করার ছিলো ! এবারেও চাইছিল, ইমেজ বিল্ডিং।
কল রেকর্ডিংটা ভালো করে শুনলে বুঝতেন, যে আমাকে ও ওর বাড়িতে বার বার ডেকে পাঠাচ্ছিল। পারল না , তাই নোংরামি! যা হোক , এখন আমি বুঝেছি, কুকুরের কাজ কুকুরে করেছে । আমাদের কামড়ানো শোভা পায় না । তাই এই প্রচণ্ড অসভ্য অ্যালিগেশনকে পাত্তা দিচ্ছি না, নিন্দা করছি। ওর চরিত্র নিয়ে কথা বললে বিশাল রচনা হয়ে যাবে। কিন্তু সেটা কেনই বা করব । তাতে ওর রুচির সাথে আমাদের ফারাক থাকবে না । সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে আর না।”
আর আমি ওকে অনেকবার বলেছি দাদার সঙ্গে তোর সম্পর্ক ঠিক নেই । তুই এই বিয়ে থেকে বেড়িয়ে যা । ভালো ছেলে দেখে আবার বিয়ে কর, সেটাকে ঘুরিয়ে এই নোংরা কথা যখন ও বলতে শুরু করল তখন আমি ভয় পেয়েছিলাম । তার মানে ও শুরু করবে আবার । সেটাই হলো । মাঝে থেকে আবার কন্ট্রভার্সি । আমি ওকে এই নোংরামি থামাতে বলেছিলাম । সেটাকেই ঘুরিয়ে ও ডাস্টবিন বানালো।
হোয়াটসঅ্যাপ কল ছিলো । মানে থার্ড ফোন থেকে রেকর্ডিং । স্ক্রিপ্ট ছিলো । আমি বোকার মতো পা দিয়েছি । রাতেই বাড়ি গিয়ে কী করে ওর ইমেজ ক্লিন করব ? দাদা ফাইনালি বারণ করেছিল যাইনি, তাই রাগ । অন্যায় করে থাকলে যেতাম তো। আমাদের খারাপ করে, ওর নিজের কীর্তি জাস্টিফাই করতে ও নিজে কী এমন ইমেজ ভালো করল বুঝলাম না
.jpeg)
No comments:
Post a Comment