কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। আজ, বৃহস্পতিবার ১১১ আসনে দ্বিতীয় দফায় তালিকা প্রকাশ করে বিজেপি। গত ১৬ ই মার্চ প্রথম ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। ১৪৪টি আসনে সেদিন প্রার্থী ঘোষণা করা হয়।
এদিন দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় একাধিক চমক। নীশীথ প্রামাণিক, হিরণ চট্টোপাধ্যায়, কৌস্তুভ বাগচী থেকে শুরু করে অনেক চেনা মুখ রয়েছে প্রার্থী তালিকায়। একনজরে বিজেপির প্রার্থী তালিকা -
এগরায় দিব্যেন্দু অধিকারী, শ্যামপুরে হিরণ, নোয়াপাড়ায় অর্জুন সিং, ব্যারাকপুরে কৌস্তভ বাগচী, রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি, সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়, টালিগঞ্জে পাপিয়া অধিকারী, যাদবপুরে শর্বরী মুখোপাধ্যায়, মাথাভাঙায় নিশীথ প্রামাণিক, এন্টালিতে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, কাশীপুর বেলগাছিয়ায় রীতেশ তিওয়ারি, মানিকতলায় তাপস রায়, হিঙ্গলগঞ্জে রেখা পাত্র।
এছাড়াও কসবায় প্রার্থী করা হয়েছে সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে রামপুরহাটে ধ্রুব সাহা, বাঁকুড়ায় নিলাদ্রীশেখর দানা, বালিগঞ্জে শতরূপা, বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খাঁ, বিধাননগরে শারদ্বত মুখোপাধ্যায়, রাজারহাট-নিউটাউনে পীযূষ কানোরিয়া, দমদমে অরিজিৎ বক্সী, কামারহাটিতে অরূপ চৌধুরী, জগদ্দলে আইপিএস রাজেশ কুমার, বীজপুরে সুদীপ্ত দাস, হাবড়ায় দেবদাস মণ্ডল, গাইঘাটায় সুব্রত ঠাকুর, বনগাঁ দক্ষিণ স্বপন মজুমদার, বনগাঁ উত্তর অশোক কীর্তনিয়াকে প্রার্থী করা হয়েছে।
প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। এদিন দ্বিতীয় দফায় ১১১ জনের নাম ঘোষণা করল। ফলে মোট ২৯৪টি আসনের মধ্যে এখনও ৩৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়ু। উল্লেখযোগ্য ভাবে, এখনও বিজেপি উত্তর ২৪ পরগনার পানিহাটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি। এটা সেই আসন, যেখানে আরজি করের নির্যাতিতার মা প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

No comments:
Post a Comment