প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৯ মার্চ : বিতর্ক যেন পিছু ছারছে না সায়কের। গতকালকেই নিজের প্রাক্তন বৌদি সুস্মিতা রায়কে বিয়ের শুভচ্ছা জানানোর পাশাপাশি খোঁচা দিতে ছাড়লেন না সায়ক। দাদা সব্যসাচী চক্রবর্তীর সাথে সুস্মিতার বিচ্ছেদ থেকে সায়কের সঙ্গে সম্পর্কের তিক্ততা, সবেতেই বারবার চর্চায় উঠে এসেছেন তিনি।
এমনকি সুস্মিতার মাতৃত্বের স্বাদ পাওয়ার বিষয়টি খোঁচা দিয়ে সায়কের আরও সংযোজন, “এবার মা হলে আর নরমাল ডেলিভারির জন্য ওয়েট করিসনা। শুভেচ্ছা।” স্বভাবতই সায়কের এই পোস্টে সরগরম নেটপাড়া।
এর মাঝেই আরও একটি পোস্টে ট্রোলারদের চাঁচাছোলা ভাষায় ধুয়ে দিলেন সায়ক। সম্প্রতি সুস্মিতা বিয়ের পর থেকেই দাদা সব্যসাচী চক্রবর্তীর সাথে অভিনেত্রী ‘মিষ্টি’র সম্পর্ক নিয়ে কিছু নেটিজেন কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে চলেছে অনবরত। মিষ্টির সঙ্গে সব্যসাচীর সম্পর্ক নিয়ে যে নোংরা জল্পনা চলছে, সেটা একেবারেই বরদাস্ত করলেন না সায়ক।
ট্রোলারদের উদ্দেশ্যে সায়কের মন্তব্য, “মিস্টি কে আমার অভিনয় জীবনের শুরু থেকে চিনি, সম্পর্ক আমার বন্ধু আর আমার দাদার বোন। কিছু জানোয়ার আর অমানুষ আছে যাদের হয়ত জীবনে বোনকে বিয়ে করার ইচ্ছে, তাই তারা আমার দাদার নামের পাশে মিস্তি’র নাম জুড়ে দিচ্ছে… বলছি এই ফ্যান্টাসি গুলো তোরা তোদের বোনের সাথে কর। আমরা সম্পর্কের মানে বুঝি তাই নিজের ভাবনা আমাদের উপর চাপাস না।”
মিষ্টিকে তিনি অভিনয়ের শুরু থেকেই চেনেন সায়ক, আর সম্পর্কটা একেবারেই পারিবারিক -বন্ধুর মতো, আর তাঁর দাদা সব্যসাচী চৌধুরী তাঁকে বোন হিসেবেই দেখেন। যারা এই ধরনের সম্পর্ক নিয়ে বিকৃত চিন্তা করছে, তারা আসলে নিজের মানসিকতার পরিচয় দিচ্ছে। সায়কের বার্তার মূল কথা, সম্পর্কের মর্যাদা বোঝে যারা, তারা কখনও এই ধরনের কুৎসিত জল্পনা করে না।
.jpeg)
No comments:
Post a Comment