মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় মৃত ১০ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, March 27, 2026

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাসের সঙ্গে পিকআপের ধাক্কায় মৃত ১০


ন্যাশনাল ডেস্ক, ২৭ মার্চ ২০২৬: মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। বাসের সঙ্গে পিকআপ ট্রাকের মুখোমুখি ধাক্কায় ১০ জনের মৃত্যু এবং ৩১ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারাতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটেছে এই দুর্ঘটনা। একজন মহিলা ও একটি শিশু তাদের হাত হারান এবং কয়েকজন যাত্রী মাথায় আঘাত পান। ছিন্দওয়ারার পুলিশ লাইনে অনুষ্ঠিত একটি সভা থেকে ফিরছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে, সকল আহত ব্যক্তি বিনামূল্যে চিকিৎসা পাবেন।



জেলা পুলিশ সুপার অজয় পান্ডে একটি সংবাদ সংস্থাকে জানান যে, জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নাগপুর রোডের সিমারিয়ার কাছে এই ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, "এই দুর্ঘটনায় ছয়জন পুরুষ, তিনজন মহিলা ও একটি শিশু মারা গেছেন।"


ছিন্দওয়াড়া কালেক্টর হরেন্দ্র নারায়ণ বলেছেন যে, ডাক্তারদের মতে, ৩১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রের নাগপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশীষ কুমার বলেছেন, দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন। আহতদের অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনে করে জেলা হাসপাতাল এবং নিকটবর্তী অন্যান্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।


বৃহস্পতিবার রাতে এক্স-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী মোহন যাদব ক্ষতিপূরণের বিবরণ ঘোষণা করেন। এবংতিনি বলেন, এই দুর্ঘটনাটি হৃদয়বিদারক। তিনি বলেন, "আমি ঈশ্বরের কাছে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।" মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় জানিয়েছেন, আহতদের যথাযথ চিকিৎসা প্রদান করতে। এর পাশাপাশি ছিন্দওয়ারা-সহ জবলপুর থেকে নাগপুরে চিকিৎসকদের দল পাঠাতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।


পোস্টে বলা হয়েছে, 'মৃতের নিকটাত্মীয়রা প্রত্যেকে ৪ লক্ষ টাকা এবং গুরুতর আহতরা প্রত্যেকে ১ লক্ষ টাকা করে সহায়তা পাবেন। সকল আহত ব্যক্তি বিনামূল্যে চিকিৎসা পাবেন। ভোপালের স্বাস্থ্য দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে সকল আহত ব্যক্তির চিকিৎসার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।'

No comments:

Post a Comment

Post Top Ad