দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা বামেদের, তালিকায় জায়গা পেলেন কারা? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, March 19, 2026

দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা বামেদের, তালিকায় জায়গা পেলেন কারা?


কলকাতা: প্রথম দফায় ১৯২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৩২ আসনে প্রার্থী তালিক ঘোষণা করা হল বামফ্রন্টের তরফে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় নাম রয়েছে সিপিএম প্রার্থী অধীর প্রামাণিকের, জয়নগরে প্রার্থী করা হয়েছে তাঁকে। টালিগঞ্জে সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস, চাঁচলে সিপিএম প্রার্থী আনারুল হক। রানিনগরে সিপিএম প্রার্থী জামাল হোসেন। 


বামেদের প্রার্থী তালিকা এক নজরে -


বসিরহাট দক্ষিণ: আইনুল আরেফিন (রাজু আহমেদ)

কুলতলি: রামশঙ্কর হালদার

জয়নগর: অপূর্ব প্রামাণিক

বারুইপুর পশ্চিম: লাহেক আলি

ডায়মন্ড হারবার: সমরেন্দ্রনাথ নাইয়া

টালিগঞ্জ: পার্থপ্রতিম বিশ্বাস

মেটিয়াবুরুজ: মনিরুল ইসলাম

ভবানীপুর: শ্রীজীব বিশ্বাস

বালিগঞ্জ: আফরিন বেগম শিল্পী

চাঁপাদানি: চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

জাঙ্গিপাড়া: সুদীপ্ত সরকার

পুরশুড়া: সন্দীপ কুমার সামন্ত

পাঁশকুড়া পূর্ব: ইব্রাহিম আলি

পাঁশকুড়া পশ্চিম: নিরঞ্জন সিহি

নন্দীগ্রাম: শান্তি গিরি

খেজুরি: হিমাংশু দাস

নয়াগ্রাম: পুলিনবিহারী বাস্কে

গোপীবল্লভপুর: বিকাশ সারেঙ্গি

মদ্রেশ্বর: অনুপম ঘোষ

আসানসোল উত্তর: অখিলেশ কুমার সিং

মুরারই: মহম্মদ আনি রেজা মন্ডল

কালচিনি: পাসাং শেরপা (আরএসপি)

করণদিঘি: মহম্মদ সাহাবুদ্দিন

হবিবপুর: বাসুদেব বর্মন

চাঁচল: আনোয়ারুল হক

ভগবানগোলা: মাহমদুল হাসান

রানিনগর: জামাল হোসেন

নবগ্রাম: পূর্ণিমা দাস

জলঙ্গি: ইয়ানুস আলি সরকার

কৃষ্ণনগর উত্তর: অদ্বৈত বিশ্বাস

কৃষ্ণগঞ্জ: অর্চনা বিশ্বাস

কল্যাণী: সবুজ দাস


বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বামেরা দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল। এদিন বৈঠকের উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন ৩২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। বালিগঞ্জের মত গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আরফিনকে। তৃণমূলের টিকিটে এখানে লড়াই করছেন হেভিওয়েট প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

No comments:

Post a Comment

Post Top Ad