‘১৮ বছরেই পালিয়ে বিয়ে, দোষটা আমারই তাই হয়ত ধরে রাখতে পারিনি’, মুখ খুললেন অভিনেত্রী সমতা দাস - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, March 21, 2026

‘১৮ বছরেই পালিয়ে বিয়ে, দোষটা আমারই তাই হয়ত ধরে রাখতে পারিনি’, মুখ খুললেন অভিনেত্রী সমতা দাস



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২১ মার্চ : ২০০৫ সালে ইটিভি বাংলার জনপ্রিয় ‘সোনার হরিণ’ ধারাবাহিকের কথা মনে পড়ে? লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে বাঙালি দর্শক পেয়েছিলেন ভাস্বর-সমতা জনপ্রিয় জুটিকে। তখনকার দিনে ধারাবাহিকের গল্পের আলাদা মর্যাদা ছিল। দর্শক পর্দার কাহানীগুলিকে বাস্তব ভেবে নিত। সেইসমস্ত দিনের স্মৃতিতে ভেসে গেলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।


একটা সময় তেলিভজিশনের পর্দায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও আজ আর পর্দায় দেখা মেলে না অভিনেত্রী সমতা দাসের। বাংলা ইন্ডাস্ট্রিতে তাকে একজন দক্ষ এবং দাপুটে অভিনেত্রী বলা চলে। খুব ছোট বয়স থেকে অভিনয় করেছেন তিনি।



ক্লাস টু-তে পড়াকালীন জন্মভূমি’তে শিশু শিল্পী হিসেবে সমতা অভিনয় জগতে পা রাখেন। ‘এক আকাশের নিচে’ ধারাবাহিকে টুসকি চরিত্রে দর্শকের মনে ছাপ ফেলেন। এরপর একাধিক ধারাবাহিক চুটিয়ে অভিনয় করেছেন। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও বরাবরই অভিনেত্রীর নায়িকা হওয়ার স্বপ্নটা অপুর্নই রয়ে গেল।


তবে আচমকা ছোটপর্দা থেকে কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? একসময় আনন্দবাজারকে দেওয়া সাক্ষাতকারে সমতা জানিয়েছিলেন, “১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করি। পরিবারের কেউ সে সময় মেনে নেননি আমার সম্পর্ক। যার ফলে ব্যক্তিগত জীবন আলুথালু হয়ে গিয়েছিল। এতটাই সমস্যার মধ্যে ছিলাম তখন আর নিজের কেরিয়ারে মন দিতে পারিনি। তার পর যখন ফিরলাম তখন অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে। চেহারাও সে ভাবে ধরে রাখতে পারিনি। হয়তো আমারই দোষ”।

No comments:

Post a Comment

Post Top Ad