প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২১ মার্চ : অভিনেতা রাজদীপ গুপ্ত, বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ। ‘ওগো বধূ সুন্দরী’র ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে রাতারাতি খ্যাতি পান। এরপর একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। স্টার জলসার ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বর্তমানে। তবে একাধিক ধারাবাহিকে নায়কের চরিত্রেই অভিনয় করেন। তার অভিনীত ‘পঞ্চমী’ ধারাবাহিকটি ভালো জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে।
অভিনেতা রাজদীপ গুপ্ত, ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেতা। ওগো বধূ সুন্দরী ধারাবাহিকের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পান রাজদীপ। ‘পঞ্চমী’ ধারাবাহিকেও দর্শকের প্রশংসা পান। তবে নায়ক হিসাবে জনপ্রিয়তা পেলেও তাকে রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে পার্শ্বচচরিত্রে অভিনয় করতে দেখা যায়। এর মাঝেই শোনা যাচ্ছে, স্বর্ণেন্দু সমাদ্দারের আগামী ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। ফের কি তাহলে ফিরছেন তিনি?
শুধু ছোটপর্দা নয়, ওয়েব সিরিজে কাজ করেছেন রাজদীপ। তবে আচমকাই তাকে অন্য পেশায় দেখে অবাক হয়েছেন দর্শক। সম্প্রতি রাজদীপ নিজে সামাজিক পাতায় একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটি চায়ের দোকানে চা বানাচ্ছেন তিনি। তাহলে কি অভিনয় ছেড়ে নতুন পেশায় পা দিলেন অভিনেতা?
এই প্রসঙ্গে রাজদীপ জানিয়েছেন, “না সেটা হচ্ছে না। অনেক দিন আগে কথাবার্তা হয়েছিল। কিন্তু তার পর আর সে ভাবে কথা এগোয়নি।”
অভিনেতার আরও জানান, “আমাকে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। কিন্তু সে ভাবে উল্লেখযোগ্য চরিত্রে অনেক দিনই দেখা যায়নি আমাকে। এখন হাতে তেমন কোনও কাজ নেই। বাড়িতেই আছি। একটি সিরিজ়ের কথা হচ্ছিল। কেন কাজ নেই বা আসছে না, সেই উত্তর আমার কাছে নেই।”

No comments:
Post a Comment