নচিকেতার সঙ্গে বিচ্ছেদের জন্যই কি আজও বিয়ে করলেন না অভিনেত্রী রাজশ্রী ভৌমিক? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, March 21, 2026

নচিকেতার সঙ্গে বিচ্ছেদের জন্যই কি আজও বিয়ে করলেন না অভিনেত্রী রাজশ্রী ভৌমিক?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২১ মার্চ : বাংলা বিনোদন জগতের অতি পরিচিতি মুখ অভিনেত্রী রাজশ্রী ভৌমিক। যিনি কখনো বাংলা সিরিয়াল মা আবার শাশুড়ির ভূমিকায় অভিনয় করে থাকেন। বহু বছর ধরে রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আড্ডা দিতে দেখা গেল।


আমাদের সমাজে একটি প্রচলিত কথা ‘মেয়ে মানেই বিয়ে’। কোনও মেয়ে বয়স পেরিয়ে গেলেও বিয়ে না করলেও যেন সমাজের প্রশ্নের মুখে পড়তে হয়। প্রায় পঞ্চাশ বছর বয়সে এসেও এখনো অবিবাহিত রাজশ্রী। বিয়ে না করার জন্য তাকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় বারবার। সম্প্রতি সেই সাক্ষাৎকারে একা থাকার প্রসঙ্গে জানান, ‘পরিবার আমার বড় শক্তি, নিজের স্বপ্নের বাড়ি করলেও জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পছন্দ করি। একা থাকার স্বাধীনতার পিছনে মায়ের অবদান রয়েছে।”


কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের খবর যে অন্য, রাজশ্রী নাকি নচিকেতা চক্রবর্তীর সাথে বিচ্ছেদের কারণেই একাকীত্বের পথ বেছে নিয়েছেন? এমনকি নচিকেতার সেই জনপ্রিয় গান ‘রাজশ্রী তোমার জন্য’ নাকি অভিনেত্রী রাজশ্রী ভৌমিকের জন্যই গাওয়া, সত্যিই কি তাই? এই উত্তরে অভিনেত্রী একটু হেসে উত্তর দেন, ‘সেই গান আমার জন্য কিনা এই উত্তর নচিকেতাই ভালো দিতে পারবেন।’


প্রসঙ্গত, নচিকেতা এবং রাজশ্রীর বন্ধুত্ব দীর্ঘ কয়েক দশকের। নচিকেতার লেখা গল্পে রাজশ্রী অভিনয়ও করেছেন। তাদের ঘনিষ্ঠতা নিয়ে অনেক চর্চা হলেও রাজশ্রী সবসময়ই নচিকেতাকে তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ‘মেন্টর’ বা অভিভাবক হিসেবে সম্মান দিয়ে এসেছেন।


বিয়ে না করার প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, “তিনি কোনো বিচ্ছেদের হতাশায় নয়, বরং নিজের শর্তে বাঁচতেই বিয়ে করেননি। তাঁর মতে, ভুল মানুষের সাথে সারাজীবন কাটানোর চেয়ে একা থাকা অনেক বেশি সম্মানের এবং শান্তির।”

No comments:

Post a Comment

Post Top Ad