বাইক-স্কুটির মুখোমুখি ধাক্কা, আহত ৩ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, March 21, 2026

বাইক-স্কুটির মুখোমুখি ধাক্কা, আহত ৩


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২১ মার্চ ২০২৬: বাইক-স্কুটির মুখোমুখি ধাক্কায় আহত তিন জন। দুর্ঘটনাটি ঘটেছে বাগডোগরা থানার অন্তর্গত কেষ্টপুর এলাকায়। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বাগডোগরা থেকে নকশালবাড়ির অভিমুখে থাকা একটি স্কুটি ও বিপরীত দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে এশিয়ান হাইওয়ে টুতে। ঘটনায় গুরুতর আহত হন স্কুটি চালক, বাইক চালক এবং আরোহী। আহতদের চিৎকারে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। আহতদের দ্রুত উদ্ধার করে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। 


এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা। দুর্ঘটনায় আহতদের অবস্থার অবনতি হলে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad