প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২০ মার্চ ২০২৬, ১২:৫৩:০১ : ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বহু দেশে হাজার হাজার মানুষ আটকে পড়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিকও রয়েছেন। তবে ভারত সরকার তাদের দেশে ফিরিয়ে আনার জন্য নানা উদ্যোগ নিচ্ছে। এই প্রক্রিয়ায় বৃহস্পতিবার ৮৮০ জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরাসরি পথে নয়, বরং আর্মেনিয়া ও আজারবাইজানের পথ ধরে তাদের উদ্ধার করা হয়েছে।
ইরানের যুদ্ধ পরিস্থিতির ফলে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে বহু ভারতীয় নাগরিক ও শিক্ষার্থী আটকে রয়েছেন। দূতাবাস তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতাও জারি করেছে। তবে অনেক দেশের আকাশপথ বন্ধ থাকায় তাদের দেশে ফেরানো কঠিন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার দেশে ফিরেছেন ৮৮০ জন ভারতীয়। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে আটকে থাকা নাগরিকদের ধীরে ধীরে উদ্ধার করা হচ্ছে। এর মধ্যে ৭৭২ জন আর্মেনিয়ার পথ দিয়ে এবং ১১০ জন আজারবাইজানের পথ ধরে ভারতে ফিরেছেন। এছাড়া ২৮৪ জন তীর্থযাত্রীর মধ্যে প্রায় সবাই ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন।
আটকে পড়া নাগরিকদের সহায়তায় সরকার দিনরাত চালু সহায়তা কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে। দূতাবাসগুলি নিয়মিতভাবে সাহায্য করছে এবং তাদের নিরাপদে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরকার জানিয়েছে, সীমান্ত অতিক্রমের আগে অবশ্যই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও ইরানে প্রায় ৯ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। ইতিমধ্যেই অনেককে দেশে ফিরিয়ে আনা হয়েছে, আর বাকিদেরও ধাপে ধাপে নিরাপদে ফিরিয়ে আনার কাজ
.jpg)
No comments:
Post a Comment