‘আমার দাদা নিউজ রিপোর্টার! আমার মা শুধুমাত্র দাদাকেই দেখতো’, বললেন অভিনেতা সায়ক চক্রবর্তী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, March 12, 2026

‘আমার দাদা নিউজ রিপোর্টার! আমার মা শুধুমাত্র দাদাকেই দেখতো’, বললেন অভিনেতা সায়ক চক্রবর্তী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১২  মার্চ :  টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। বহু বছর ধরেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রেই অভিনয় করতে দেখা যায়।



একসময় সিটি সিনেমার ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে সায়ক জানান, আমি যে কয় বছর ধারাবাহিকে কাজ করিনি সেই কয়েক বছর মাও কোন ধারাবাহিক দেখেনি। কোন সিরিয়াল চলত না আমাদের বাড়িতে। শুধুমাত্র জি ২৪ ঘন্টা চলতো যেখানে আমার দাদা নিউজ রিপোর্টার। আমার মা শুধুমাত্র আমার দাদাকেই দেখতো। তার মাঝে কোন সিরিয়াল দেখেনি আমার মা।’


সিরিয়াল বাদেও সায়ক কাজ করেছেন সিনেমাতে। বেলাশুরু সিনেমায় তাকে দেখা গিয়েছিল তবে সায়কের মতে সিনেমাতে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। সায়ক বলেন, ‘বেলাশুরুতে বিভিন্ন প্রোমোশানে প্রিমিয়ারে আমাকে দেখা যায় কিন্তু যখন ছবিটি বড়পর্দায় দেখানো হয় তখন সেই ছবিতে নিজেকে খুঁজে পাইনি। ছবি থেকে আমার দৃশ্যগুলি সুন্দরভাবে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। পরে পরিচালক প্রযোজকরা জানিয়েছিলেন ছবিটি অনেক দীর্ঘ হয়ে গেছে তাই জন্য তার দৃশ্য বাদ দেওয়া হয়েছে।’ আর এই ঘটনার পর থেকে সায়কের সিনেমা করার ইচ্ছে চলে যায়।



গো-মাংসের বিতর্কের পরে সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে গিয়েছিলেন  অভিনেতা সায়ক চক্রবর্তী। যিনি নিজের ব্লগের মাধ্যমে প্রতিদিন চর্চায় থাকতেন তিনি ছিলেন  নীরবে। তবে তার দাদা সব্যসাচী চক্রবর্তী ফেসবুকে সক্রিয়। অনেকেই তার পোস্টে সায়কের কথা জানতে চাইলে তিনি উত্তরে দিয়েছিলেন দুজনেই ভালো থাকার চেষ্টা করছি।


এরমাঝেই ভাইরাল হয়েছিল সায়কের এক পুরনো সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায়, “আমার দাদা অনেক বই লেখালেখি করে, পড়ে কিন্তু আমি একদম বিপরীত। পড়াশুনো থেকে অনেক দূরে। বই ছুঁয়েও দেখি না। তাই দাদা তো আমায় বলে যে ভাই তোর মধ্যে কোনও জ্ঞান নেই, আমি আছি এমনি বেঁচে আরকি।

    

No comments:

Post a Comment

Post Top Ad