‘সিনিয়রদের সম্মান জানানোর পার্ট চুকে গেছে ’, বিস্ফোরক প্রবীণ অভিনেতা শঙ্কর চক্রবর্তী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, March 12, 2026

‘সিনিয়রদের সম্মান জানানোর পার্ট চুকে গেছে ’, বিস্ফোরক প্রবীণ অভিনেতা শঙ্কর চক্রবর্তী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১২  মার্চ :  বাংলার মানুষ বড়পর্দা থেকে টেলিভিশন পর্দায় একজন রত্ন পেয়েছেন, যার নাম শঙ্কর চক্রবর্তী। নিজের দক্ষ অভিনয় দিয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন বরাবর। ‘ বিবাহ অভিযান’ ছিল তাঁর জীবনে প্রথম অভিনয়। এই ধারাবাহিকে তোতলা হওয়ার অভিনয় করতে হয়। আর এই অভিনয়ই তাঁর জীবনের মোড় ঘুরে দিয়েছিল। এরপর আসে বড়পর্দায় সুযোগ, প্রথম ছবি ‘অনুভব’। ছবি হিট করেনি কিন্তু পর্দায় তাঁর অভিনয় দেখে হতবাক হয়ে যান দর্শক। সেইসময় ব্যাপক প্রশংসা পান তিনি। এরপর একাধিক সিনেমায় কখনো পজেটিভ, কখনো নেগেটিভ সবেতেই তিনি সেরা। তাঁর থলেতে ছিল প্রচুর পুরস্কার।


তবে অনেক লড়াই করে এই জায়গায় আসতে হয়েছে অভিনেতাকে। আপনারা অনেকেই হয়তো জানেন, অভিনয় জগতে আসার আগে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক ছিলেন। হ্যাঁ, একথা সত্য। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন। তবে জানেন কি এর আগে একটা সময় ছিল যখন ভীষণ কষ্টের মধ্যে জীবনযাপন করেছিলেন এই অভিনেতা।


বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় প্রবীণ অভিনেতা শঙ্কর চক্রবর্তী। সিনেমা থেকে সিরিয়াল, সর্বত্রে অবাধ বিচরণ তাঁর। বহু যুগ ধরে এই ইন্ডাস্ট্রিতে প্রবীণ-নবীনদের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারের মুখোমুখি হয়ে খোলামেলা আড্ডায় নবীন প্রজন্মের প্রসঙ্গে মুখ খোলেন এই বর্ষীয়ান অভিনেতা।



নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের প্রসঙ্গ তোলায় তিনি বিরক্তি প্রকাশ করে জানান, “আজকালকার অভিনেতা-অভিনেত্রীদের সিনিয়রদের সম্মান জানানোর পার্ট চুকে গেছে। ধরুন কোনও সিনিয়র অভিনেতা সামনে বসে রয়েছে তবুও তার সামনে পা তুলে দেয়। সামান্য সৌজন্যবোধও তাদের মধ্যে নেই।


প্রবীণ অভিনেতা শঙ্কর চক্রবর্তী বলেন, ‘প্রচুর সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে আমরা কাজ করেছি। সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী দি, সাবিত্রী দি এনাদের দেখে আমরা এখনও দাঁড়িয়ে পড়ি। আর এখন সব রিল করে সেটে আসে। কাজে মনঃসংযোগ নেই, চিত্রনাট্য পড়ে আসে না। অথচ টিআরপি পেয়ে গেলে ভেবে নেয় তাদের জন্যই সিরিয়াল জনপ্রিয় হচ্ছে’।



No comments:

Post a Comment

Post Top Ad