'নতুন প্রার্থী চাই', মিনাখাঁয় ঊষা রানীর বিরুদ্ধে পোস্টার! বিক্ষোভ-অবরোধ তৃণমূলের একাংশের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, March 18, 2026

'নতুন প্রার্থী চাই', মিনাখাঁয় ঊষা রানীর বিরুদ্ধে পোস্টার! বিক্ষোভ-অবরোধ তৃণমূলের একাংশের


নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার মিনাখাঁ। প্রার্থী পছন্দ হয়নি। প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পথ অবরোধ তৃণমূল কর্মী-সমর্থকদের।


মঙ্গলবার দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা করতেই দেখা যায় মিনাখাঁ বিধানসভার ঊষা রানী মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এরপরেই জ্বলে ওঠে বিক্ষোভের আগুন। প্রার্থী বদলের দাবীতে মঙ্গলবার রাতেই হাড়োয়া অটো স্ট্যান্ডের সামনে হাড়োয়া রাজারহাট রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন দলেরই কর্মী-সমর্থকদের একাংশ। অবরোধ করা হয় রাস্তা। বিক্ষোভকারীদের দাবী, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ।


বিক্ষোভকারী তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সোলেমান মোল্লার কথায়, 'বিদায়ী বিধায়ক ঊষা রানী মণ্ডল দুর্নীতিতে জড়িত।' তিনি বলেন, 'পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ, সমস্ত সদস্যরা শাখা-সংগঠনের সভাপতিরা আমরা কেউ ঊষা রানীকে আমরা মিনাখাঁয় চাইনি।' তাঁর দাবী, এদিন প্রার্থী ঘোষণা হতেই তৃণমূলের দুই একনিষ্ঠ কর্মীকে বিধায়ক মেরে হাসপাতালে পাঠিয়েছে। তিনি বলেন, 'যতক্ষণ না প্রার্থী বদল হবে, আমরা মানব না। আমরা রাস্তায় থাকব। আমরা গণইস্তফা দিতে বাধ্য হব।'



উল্লেখ্য, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিনে ভোরে বসিরহাটের মিনাখাঁ বিধানসভার তৃণমূলের বিধায়ক ঊষা রানী মণ্ডলের বিরুদ্ধে পোস্টার পড়ে মিনাখাঁর আমতলা বাজার এলাকায়। সেই পোস্টারে লেখা 'বিজেপির সঙ্গে আঁতাতকারী ঊষা রানী মণ্ডল নিপাত যাক'। 'মিনাখাঁ বিধানসভায় নতুন প্রার্থী চাই।' 'দুর্নীতিগ্রস্ত ঊষা রানীকে বিধায়ক হিসেবে চাই না।' এরকম একাধিক দুর্নীতির সহ দল বিরোধী কাজের সেই পোস্টার গুলির নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। আর এদিন প্রার্থীর নাম ঘোষণা হতেই ফুঁসে উঠলেন দলীয় কর্মীরা।

No comments:

Post a Comment

Post Top Ad