প্রার্থী তালিকা ঘোষণার আগেই চমক! প্রাক্তন ক্রিকেটার-সহ তৃণমূলে যোগ একাধিক বিশিষ্টজনের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 17, 2026

প্রার্থী তালিকা ঘোষণার আগেই চমক! প্রাক্তন ক্রিকেটার-সহ তৃণমূলে যোগ একাধিক বিশিষ্টজনের


কলকাতা: মঙ্গলবার দুপুরে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। তার আগে একের পর এক চমক তৃণমূলের। মঙ্গলবার সকাল থেকেই একাধিক জেলায় শাসক দলে যোগদানের খবর সামনে আসছে। কলকাতার দলীয় কার্যালয়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, সাঁওতাল সম্প্রদায়ের পরিচিত শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা এবং ইসলামিক স্কলার আবদুল মতিন।


একই সময়ে রাজ্যের আরও কয়েকটি জেলায় বিভিন্ন সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিত্বও হাতে তুলে নিয়েছেন তৃণমূলের পতাক। বাঁকুড়া জেলার শালতোড়া ও বড়জোড়া এলাকা থেকে সমাজসেবী গৌতম মিশ্র‌শাসক দল তৃণমূলে যোগ দেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকাতেও যোগদানের খবর মিলেছে। সেখানে চিকিৎসক ডঃ আবদুল হাজিজ এবং সমাজকর্মী নূর আলম যোগ দেন শাসক শিবিরে। 


অন্যদিকে বাঁকুড়ায় তৃণমূলে যোগ দিয়েছেন চিকিৎসক ডঃ অনুপ মণ্ডল। তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মেদিনীপুরের নন্দীগ্রামের ঘটনা। সেখানে প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর তৃণমূলে যোগ দিয়েছেন। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি এদিন শাসক শিবিরে যোগ দেন।


প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগের মুহূর্তে এই ধারাবাহিক যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে সদ্য দলে যোগ দেওয়া এই বিশিষ্টজনদের মধ্যে কেউ কি টিকিট পেতে পারেন? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।


দলীয় সূত্র অবশ্য এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত দেয়নি। তবে ভোটের আগে সংগঠন শক্তিশালী করতেই এই যোগদানের পর্ব চলছে বলে দাবী তৃণমূল নেতৃত্বের একাংশের। প্রার্থী তালিকা প্রকাশের আগে এই ঘটনাক্রমে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে, একথা বলাই যায়।

No comments:

Post a Comment

Post Top Ad