‘পুরো নর্দমা কালচার! এত নোংরা মানসিকতার মানুষ’, নাম না করেই সুস্মিতা-সায়ককে ধুয়ে দিলেন শ্রীময়ী - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, March 23, 2026

‘পুরো নর্দমা কালচার! এত নোংরা মানসিকতার মানুষ’, নাম না করেই সুস্মিতা-সায়ককে ধুয়ে দিলেন শ্রীময়ী



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৩ মার্চ : সুস্মিতা রায়ের নতুন বিয়ে এবং সায়ক চক্রবর্তী ও তাঁর দাদা সব্যসাচী চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সব্যসাচীর সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে সব্যসাচীর একাধিক সম্পর্ক থাকা, চক্রবর্তী পরিবারকে নিয়ে অজানা অনেক কথা সামনে আনতেই রীতিমতো সরগরম নেটপাড়া। দু’পক্ষের এই কাদা ছোঁড়াছুঁড়িতে যেমন সমাজমাধ্যমে এক দল সুস্মিতাকে নানা রকমের পরামর্শ দিতে থাকে ও উল্টোদিকে কটাক্ষ করতেও ছারেননি।



এবার এই গোটা ঘটনায় বিরক্তি জানিয়ে সমাজ মাধ্যমে কটাক্ষ ছুড়ে দিলেন কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। সুস্মিতা বা সায়ক কারুর নাম না করেই পোস্ট শেয়ার করে শ্রীময়ী লেখেন, ‘সোশ্যাল মিডিয়াটা নর্দমা হয়ে গিয়েছে। বলতে লজ্জা লাগে যে নর্দমাও পরিষ্কার করা হয় নিয়মিত কিন্তু মানুষ এত নীচে নেমে যাচ্ছে যে ব্যক্তিগত বিষয়গুলোকে এখন সোশ্যাল মিডিয়ায় বেচতে বসেছে। আর কিছু কিছু অমানুষ আছে যারা এমন ভাব করে যে সোশ্যাল মিডিয়ার বিচারক তারা, নোংরা জিনিসগুলো নিয়ে তারা আবার মন্তব্য পেশ করছে। সত্যিই মানুষের কাজের খুব অভাব। এত নোংরা মানসিকতার লোক এই পৃথিবীতে আছে সেটা জানতেই পারতাম না যদি সোশ্যাল মিডিয়া নামক নর্দমা কালচার না চালু হত। না চাইলেও বারবার ফিডে ঘোরাঘুরি করছে। লজ্জাজনক ছিঃ।’




শ্রীময়ী এই পোস্ট সামনেই আসতেই শুরু হয়ে যায় ব্যাপক ট্রোল। একজন নেটিজেন লেখেন, ‘ঠিক বলেছেন, কিন্তু, কথাগুলো সমান ভাবে আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনিও সেই এক গোয়াল এর গরু।’ অন্যজন লেখেন, ‘হিংসা না করার চেষ্টা করুন, আপনিও পারবেন। নোংরামিতে আপনার রেকর্ডও নেহাত মন্দ নয় বলেই তো জানি।’




No comments:

Post a Comment

Post Top Ad