'বিজেপি একশোর উপরে আসন জিতবে': দিলীপ ঘোষ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2026

'বিজেপি একশোর উপরে আসন জিতবে': দিলীপ ঘোষ


কলকাতা: 'বিজেপি একশোর উপরে আসন জিতবে', প্রথম দফায় ভোটের দিনই আশাপ্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। এই আবহে এএনআইয়ের মুখোমুখি হয়ে পদ্ম শিবিরের জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেন দিলীপ। দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আর এবারের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


এদিন এএনআইয়ের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, উত্তর ও দক্ষিণবঙ্গ বেশিরভাগ বিজেপির প্রভাব এলাকা রয়েছে। আমার মনে হয় বিজেপি এখানে একশোর উপরে আসন জিতবে। আমার মনে হয় এখান থেকেই বিজেপির জয়ের রাস্তায় এক প্রকার পরিষ্কার হয়ে যাবে।'


তিনি আরও বলেন, 'সংখ্যালঘু এলাকা, সীমান্ত এলাকার মতো খানিকটা কঠিন জায়গাতেও আগামীতে ভোট রয়েছে এবং জনগণেরও সাহস হয়ে যাবে যে, ভালো ভোট হবে। নিজের ভোট দেওয়া উচিৎ।'


উল্লেখ্য, এদিন সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। রাজ্যের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে নির্বাচনের প্রথম দফায় বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ৪৪,৩৭৬টি বুথে ৩.৬০ কোটিরও বেশি ভোটার তাদের ভোট দেবেন। এদের মধ্যে রয়েছেন ১.৮৪ কোটি পুরুষ, ১.৭৫ কোটি মহিলা এবং ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার। প্রথম দফার ভোটে ৯ থেকে ১০ হাজারট স্পর্শকাতর বুথ রয়েছে। বিধানসভা ভোটের প্রথম দফায় দায়িত্বে রয়েছেন ৫ লক্ষ ভোটকর্মী। বেশ কিছু হাইভোল্টেজ কেন্দ্র নজরে রয়েছে এবারের বিধানসভা নির্বাচনে। প্রতিদ্বন্দ্বীদের ভাগ্যে কি আছে, সেটা জানা যাবে ফল ঘোষণার পর। আগামী ৪ঠা মে ভোট গণনা।

No comments:

Post a Comment

Post Top Ad