পশ্চিম মেদিনীপুর: প্রথম দফার ভোটের শুরুতেই নন্দীগ্রামে উত্তেজনা। অভিযোগ, শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী সরাসরি পিংলার ওসি চিন্ময় প্রামাণিকের দিকে আঙুল। ওসির সাসপেনশন দাবী করেছেন তিনি। শুভেন্দু জানান, পুলিশ অবজার্ভার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ফোন করে অভিযোগ জানিয়েছেন।
প্রথম দফায় নন্দীগ্রামে ভোটগ্রহণ চলছে। সেখানেই রয়েছেন শুভেন্দু। এদিন টোটোয় চেপে নিজের কেন্দ্রে ভোট দিতে যান তিনি। ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, "পশ্চিম মেদিনীপুরের পিংলার ওসি ভীষণ নোংরামি করছে। ওর সাসপেনশন দাবী করছি। আমি সকাল ৭টার সময় সিইও, পুলিশ অবজার্ভারের সঙ্গে কথা বলেছি যে, ওসি পিংলা চিন্ময় প্রামাণিককে অবিলম্বে সরাতে হবে। সাসপেনশন করতে হবে। বাকি কোথাও সমস্যা নেই।"
তিনি আরও বলেন, "বিনপুরে করেছিল আমাদের প্রার্থী ডাক্তার প্রণবকে বের করে নিয়ে গিয়েছিল। নন্দীগ্রামে দু'টো হিন্দু পাড়াতে ভোট দিতে না বলেছিল। আমি ভিডিও কলিং করে রাখছি নজর। সেখানে সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। জিরো টলারেন্স। গুন্ডাদের রাস্তায় থাকতে দেব না।" পিংলার ওসি-র বিরুদ্ধে তিনি বলেন, "আমাদের পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাচ্ছে। মণ্ডল প্রেসিডেন্ট বুদ্ধদেব মণ্ডলকে তুলে নিয়ে গিয়েছে। যা করার করা হচ্ছে। কালকে খড়গপুরে করেছিল, বিনপুরে করেছে। আমরা ব্যবস্থা নিয়েছি। পীযূষ পাণ্ডে নন্দীগ্রামেও ছয় জন নেতাকে গ্ৰেফতার করার জন্য মমতার কথায় পাঠিয়েছিল, আমরা ঢুকতে দিইনি। চণ্ডীপুর থেকে খেদিয়েছি।
তিনি বলেন, 'এই গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না, পরিষ্কার কথা।'

No comments:
Post a Comment