চিকিৎসককে কুপিয়ে খুন, থানায় আত্মসমর্পণ পরিচারিকার! নেপথ্যে কোন কারণ? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 24, 2026

চিকিৎসককে কুপিয়ে খুন, থানায় আত্মসমর্পণ পরিচারিকার! নেপথ্যে কোন কারণ?


নিজস্ব সংবাদদাতা, হাওড়া: কাটারি দিয়ে কুপিয়ে হোমিওপ্যাথি চিকিৎসককে খুন, এরপরেই থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন তাঁরই বাড়ির পরিচারিকা। হাড়হিম এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে হাওড়ার বালিতে। ধৃতকে আদালতে তোলা হয় শুক্রবার। ঘটনার তদন্তে পুলিশ। 


জানা গিয়েছে, মৃত ওই হোমিওপ্যাথি চিকিৎসকের নাম রামকৃষ্ণ চালকি। বালির জিটি রোডে এক বহুতল আবাসনের বাসিন্দা তিনি। ছেলের সঙ্গে থাকতেন ওই চিকিৎসক। বাড়িতে রান্নার জন্য ওই পরিচারিকাকে কাজে রেখেছিলেন তিনি। 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই পরিচারিকার নাম তপতি ওরফে ফুলি। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন তরুণী। বালির ওই ফ্ল্যাটের ভিতরেই চিকিৎসককে কাটারি দিয়ে কুপিয়ে খুন করেন তিনি। এরপর নিজেই থানায় ফোন করে খুনের কথা জানিয়ে আত্মসমর্পণ করেন তরুণী।


 ওই পরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মৃত চিকিৎসক প্রাথমিক তদন্তে পুলিশের এমনটাই অনুমান। মৃত চিকিৎসকের পরিবারেরও অভিযোগ, অবৈধ সেই সম্পর্কের জেরেই অভিযুক্ত তপতি ওই রামকৃষ্ণ চালকিকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিলেন। যদিও এই খুনের নেপথ্যে সঠিক কি কারণ রয়েছে, তা জানা যায়নি। 


এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। আত্মসমর্পণকারী ওই পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন ওই পরিচারিকা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত পরিচারিকাকে আজ শুক্রবার হাওড়া আদালতে পেশ করা হয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ কিছুই জানায়নি ধৃত ওই তরুণী। এমনকি, কেন এই খুন করেছেন জানতে চাইলে সংবাদমাধ্যমকেও এড়িয়ে যান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad