তৃণমূল প্রার্থীকে ঘিরে 'চোর' স্লোগান, তুমুল বিক্ষোভ! উত্তেজনা ময়নায় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2026

তৃণমূল প্রার্থীকে ঘিরে 'চোর' স্লোগান, তুমুল বিক্ষোভ! উত্তেজনা ময়নায়

 


পূর্ব মেদিনীপুর: ভোটের দিন উত্তেজনা ছড়াল ময়নার বাকচাতে। তৃণমূল প্রার্থীকে ঘিরে 'চোর' 'চোর' স্লোগান। শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পদ্ম শিবিরের। বৃহস্পতিবার গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মণ্ডল পৌঁছাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, চন্দন মণ্ডলকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দেওয়া হয়। 


বিজেপির অভিযোগ, 'শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল কিন্তু চন্দন মণ্ডল সেখানে সাধারণ মানুষদের প্রভাবিত করছিলেন এবং তৃণমূলে ভোট দেওয়ার কথা বলছিলেন। দাবী, এর ফলেই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সকলে একত্রিত হয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায়। 


এদিনের এই ঘটনা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দ্রুত পদক্ষেপ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।


এদিকে ভোটারদের প্রভাবিত করার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তৃণমূল প্রার্থী। তাঁর দাবী, সকাল থেকেই বাকচা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন। তাঁর পাল্টা অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার কথা শুনেই ২৩৪ নম্বর বুথে পৌঁছান তিনি। তৃণমূল প্রার্থী বলেন, "আমি যাওয়া মাত্রই লাঠিসোঁটা হাতে আমার দিকে দৌড়ে তেড়ে আসেন বিজেপি কর্মী-সমর্থকরা। আমাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। চোর, চোর স্লোগান দেয়।" 


তৃণমূল প্রার্থী বলেন, 'আমি প্রার্থী, আমাকে যথি এভাবে আক্রমণ করা হয়, তাহলে ভোটারদের কীভাবে ভয় দেখানো হচ্ছে! তাঁর অভিযোগ, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, 'বাকচার মানুষ এখানে শান্তিপূর্ণ ভোট চায় কিন্তু বিজেপি এখানে হামলা করছে, নানাভাবে ভয় দেখাচ্ছে।' নির্বাচন কমিশন অবিলম্বে ব্যবস্থা নিক, আর্জি তৃণমূল প্রার্থীর।

No comments:

Post a Comment

Post Top Ad