বিয়ের দুই বছর পরে খুশির খবর দিলেন রূপাঞ্জনা-রাতুল - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2026

বিয়ের দুই বছর পরে খুশির খবর দিলেন রূপাঞ্জনা-রাতুল



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৩ এপ্রিল : টলিপাড়ার চেনা মুখ রূপাঞ্জনা-রাতুল। শুটিং ফ্লোরেই নাকি দুজনের আলাপ। তার পর বন্ধুত্ব ও প্রেম। ৬ বছর ধরে লিভ-ইন রিলেশনে থাকার পরই রূপাঞ্জনা ও রাতুল বিয়ে করার সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১৯ এপ্রিল একসাথে গাটছড়া বাঁধেন এই জুটি। বিয়ের দুই বছরের মাথায় এবার বড় সুখবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি রূপাঞ্জনা-রাতুল দুজনে একত্রে খুশির খবর ভাগ করে নিলেন।


রাতুলের সঙ্গে বিয়ের আগে রূপাঞ্জনার আগের পক্ষে ছেলে রয়েছে তা হয়ত অনেকেরই জানা। এমনকি বিয়েতে মা রূপাঞ্জনার পাশেও দেখা গিয়েছিল ছেলে রিয়ানকে। এবার নতুন বছরে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তারকা দম্পতি। তবে কি সেই সুখবর?


রাতুল এবং রূপাঞ্জনা বেশ কিছু মাস ধরেই প্ল্যান করছিলেন অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা সংস্থা শুরু করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। খুব শীঘ্রই টলিউড পেতে চলেছে একটি নতুন প্রযোজনা সংস্থা।


আজকাল ডট ইনকে রূপাঞ্জনা এবং রাতুল জানিয়েছেন, খুব শীঘ্রই একটি নতুন প্রযোজনা সংস্থা শুরু করতে চলেছেন তাঁরা। তবে এই প্রযোজনা সংস্থা শুধুমাত্র তাঁদের দুজনের নয়, রূপাঞ্জনা এবং রাতুলের সঙ্গে এই প্রযোজনা সংস্থা শুরুর দিন থেকে রয়েছেন আরো দুই ব্যক্তি।



নতুন জীবন শুরুর পর এবার ব্যবসায়িক ইনিংস শুরু করলেন এই জুটি। রূপাঞ্জনা ও রাতুলের এই নতুন সফর কতটা সাফল্য পায়, সেটাই এখন দেখার অপেক্ষা।


No comments:

Post a Comment

Post Top Ad