‘উৎসবকে টার্গেট করা হয়েছিল, সত্যি সামনে আসা দরকার’, মুখ খুললেন স্ত্রী মৌপিয়া - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, April 21, 2026

‘উৎসবকে টার্গেট করা হয়েছিল, সত্যি সামনে আসা দরকার’, মুখ খুললেন স্ত্রী মৌপিয়া



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২১ এপ্রিল : ১৯ দিন অতিক্রান্ত। এখনও খোঁজ মেলেনি পরিচালক-লেখক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের। গত ২ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ। ব্যাঙ্কের কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। আনন্দপুর থানায় স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় মিসিং ডায়েরি করলেও সেখান থেকেও কোনও নতুন আপডেট আসেনি। স্বামীর সম্পর্কে কোনও খোঁজ না পেয়ে রীতিমতো দিশেহারা অবস্থা মৌপিয়ার। তিনি নিজেও অসুস্থ।


এবার সমাজমাধ্যমে বিস্ফোরক তথ্য ভাগ করলেন মৌপিয়া। তিনি লেখেন, ‘১৮ দিন হয়ে গেল উৎসব নিখোঁজ। ও কোথায় আছে, কেমন আছে, সে সম্পর্কে আমার কোনও ধারণাই নেই। পুলিশ বলছে তদন্ত চলছে, কিন্তু যত দিন যাচ্ছে, আমার শরীর আর মনের অবস্থা ততই ভেঙে পড়ছে। আমার এখন কিছু কথা লিখে রাখা খুব দরকার; যদি আমার কিছু হয়ে যায়, তবে এই সত্যিগুলো আর কেউ কোনওদিন জানতে পারবে না। পুলিশ পুরো ঘটনাটা জানে। কিন্তু তারা সত্যিই এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছে কি না, আমি জানি না।’



মৌপিয়া জানান, প্রথমদিন থেকেই উৎসব আমাকে বলেছিল ওর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুক্ত না হতে। ২০২৫ সালের সেপ্টেম্বরে উৎসব আমাকে জানায় কেন ও সোশ্যাল মিডিয়া নিয়ে এতটা আতঙ্কিত। ও বলেছিল, ২০১৯ সাল থেকে ওর ফেসবুক অ্যাকাউন্টে প্রচুর ভুয়ো আইডি থেকে আক্রমণ শুরু হয়। ও কোনও ছবি দিলেই শত শত ভুয়ো অ্যাকাউন্ট থেকে নোংরা মন্তব্য করা হতো। একটা মুছলে আরও দশটা আসত। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল।


ও যে প্রযোজনা সংস্থায় কাজ করত, তাদের নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি। এরপর আক্রমণগুলো ব্যক্তিগত হতে শুরু করে। কোনও নারী সহকর্মী বা বন্ধুর সঙ্গে ছবি দিলেই সেই সব ভুয়ো আইডি থেকে কুৎসিত আক্রমণ চলত। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, ইন্টারনেটের সব জায়গায় ওকে টার্গেট করা হয়েছিল।’

No comments:

Post a Comment

Post Top Ad