অনুপ্রবেশকারীদের চরম হুঁশিয়ারি! ঠাকুরনগরে মোদীর 'গ্যারান্টি' - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, April 26, 2026

অনুপ্রবেশকারীদের চরম হুঁশিয়ারি! ঠাকুরনগরে মোদীর 'গ্যারান্টি'


উত্তর ২৪ পরগনা: দু'দিন পরেই দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে রবিবাসরীয় প্রচারে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মতুয়াগড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর দাবী, প্রথম দফার ভোটেই তৃণমূলের অহঙ্কার ভেঙে গিয়েছে এবং দ্বিতীয় দফার পর রাজ্যে বিজেপি সরকার গঠন নিশ্চিত।


এদিন ঠাকুরবাড়ি সংলগ্ন মতুয়া ধর্ম মহামেলার মাঠে হেলিপ্যাড করা হয়েছিল। রবিবার দুপুরে সেখানে নামেন প্রধানমন্ত্রী। মতুয়াদের আরাধ্য দেবতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন। বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভাতে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন মোদী। তিনি বলেন, "প্রথম দফার ভোটে তৃণমূলের অহঙ্কার ভেঙে গিয়েছে। দ্বিতীয় দফার ভোটে বিজেপির সরকার গঠিত হবে।''


তৃণমূলের মিথ্যে কথা থেকে সাবধান থাকার বার্তা দেন 

প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “মতুয়ারা নাগরিকত্ব পাবেন, স্থায়ী ঠিকানা পাবেন, প্রত্যেক ভারতীয় নাগরিক যে নথি পান, সবই পাবেন-এটা মোদীর গ্যারান্টি।" পাশাপাশি তাঁর বক্তব্য, “তৃণমূলের মিথ্যে কথা থেকে সাবধান থাকুন।”


সিএএ প্রসঙ্গ টেনে তাঁর প্রশ্ন, "যাঁরা সিএএ-এর বিরোধিতা করেন, তাঁরা কি আদৌ আপনাদের ভালো চান?" ভোটারদের উদ্দেশ্যে মোদী বলেন, 'কেউ যদি তৃণমূলকে ভোট দেওয়ার কথা ভাবেন, তবে তা তাঁদের পূর্বপুরুষদের প্রতি অবিচার হবে।'


এদিন সভামঞ্চ থেকে মোদীর দাবী, “প্রথম দফায় ভাঙল তৃণমূলের অহঙ্কার, দ্বিতীয় দফায় নিশ্চিত বিজেপি সরকার।” রাজ্যের শাসক দলকে আক্রমণ করে তিনি আরও বলেন, ১৫ বছর আগে 'মা-মাটি-এর কথা বলে ক্ষমতায় এলেও এখন আর সেই শব্দগুলি উচ্চারণ করে না তৃণমূল।" তাঁর খোঁচা, "তৃণমূলের নির্মমতায় মা কাঁদছে, মাটি সিন্ডিকেট ও অনুপ্রবেশকারীদের দখলে, আর বাংলার মানুষ পরিযায়ী হয়ে পড়েছে।"


এদিন অনুপ্রবেশ ইস্যুতেও কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর দাবী, ভুয়ো নথি নিয়ে অনেকেই বাংলায় রয়েছে। তাদের ২৯ এপ্রিলের আগে রাজ্য ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। নাহলে ৪ মে-র পর তাদের খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন মোদী।


সভা থেকে প্রধানমন্ত্রী মোদীর আশ্বাস, "মতুয়ারা নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা এবং সমস্ত প্রয়োজনীয় নথি পাবেন, এটা মোদির গ্যারান্টি।" পাশাপাশি সিএএ-র বিরোধিতা নিয়ে তৃণমূলকে আক্রমণ করে তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারকে এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, "তৃণমূলের আমলে ছোট ছোট গুণ্ডা ও নেতারাই নিজেদের সরকার মনে করে।"

No comments:

Post a Comment

Post Top Ad