আপ-এ ফাটল! পদত্যাগ রাঘব চড্ডার, বিজেপিতে যাচ্ছেন দুই-তৃতীয়াংশ সাংসদ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, April 24, 2026

আপ-এ ফাটল! পদত্যাগ রাঘব চড্ডার, বিজেপিতে যাচ্ছেন দুই-তৃতীয়াংশ সাংসদ


ন্যাশনাল ডেস্ক, ২৪ এপ্রিল ২০২৬: আম আদমি পার্টি থেকে ইস্তফা দিলেন রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা। শুক্রবার তিনি দল ছাড়েন। রাজ্যসভার সদস্য সন্দীপ পাঠক এবং অশোক মিত্তালও আপের হাত ছেড়েছেন। চাড্ডা দাবী করেছেন যে, আম আদমি পার্টির দুই-তৃতীয়াংশ রাজ্যসভা সদস্য দল ত্যাগ করছেন। নয়াদিল্লীতে সন্দীপ পাঠক এবং অশোক মিত্তালের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে রাঘব চাড্ডা বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, রাজ্যসভায় আম আদমি পার্টির দুই-তৃতীয়াংশ সদস্য ভারতের সংবিধানের বিধান ব্যবহার করে বিজেপিতে যোগ দেব।"


রাঘব চাড্ডা বলেন, "রাজ্যসভায় আপ-এর ১০ জন সাংসদ আছেন, যাঁদের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আমাদের সঙ্গে রয়েছেন। তাঁরা এই বিষয়ে স্বাক্ষর করেছেন এবং আজ সকালে আমরা সেই স্বাক্ষরিত চিঠি ও নথি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি। তিনজন সাংসদ আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন। এঁনারা ছাড়াও হরভজন সিং, রাজিন্দর গুপ্ত, বিক্রম সাহনি এবং স্বাতী মালিওয়ালও আমাদের সঙ্গে আছেন।"


রাঘব চাড্ডা বলেন, যেই আম আদমি পার্টি (এএপি)-কে আমি নিজের রক্ত-ঘাম দিয়ে লালন করেছি এবং যৌবনের ১৫ বছর দিয়েছি, সেটি এখন তার নীতি, মূল্যবোধ এবং মূল নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে। তিনি বলেন, "এই দলটি আর জাতীয় স্বার্থে কাজ করে না বরং ব্যক্তিগত লাভের জন্য কাজ করে। গত কয়েক বছর ধরে আমার মনে হয়েছে, আমি ভুল দলে সঠিক ব্যক্তি। তাই, আজ আমি ঘোষণা করছি যে আমি এএপি থেকে নিজেকে আলাদা করছি এবং জনগণের কাছাকাছি যাচ্ছি।"


রাঘব চাড্ডা বলেন, "আমি আপনাদের আসল কারণটি বলছি কেন আমি দলের কার্যকলাপ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। আমি তাদের কথিত অপকর্মের অংশ হতে চাইনি। আমি তাদের বন্ধুত্বের যোগ্য ছিলাম না, কারণ আমি তাদের কার্যকলাপে জড়িত ছিলাম না। আমার কাছে মাত্র দুটি বিকল্প ছিল; এক তো হয় রাজনীতি ছেড়ে দেওয়া এবং গত ১৫-১৬ বছরের জনসেবাকে নষ্ট করা অথবা আমার শক্তি ও অভিজ্ঞতাকে ইতিবাচক রাজনীতিতে কাজে লাগানো। অতএব, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আপ-এর দুই-তৃতীয়াংশ সদস্য ভারতের সংবিধানের বিধান ব্যবহার করে রাজ্যসভায় বিজেপির সঙ্গে একীভূত হব।"


আপ নেতা সন্দীপ পাঠক বলেন, 'আমি কখনও ভাবিনি আমার জীবনে এমন পরিস্থিতি আসবে, কিন্তু তা-ই হয়েছে। আমি ১০ বছর ধরে এই দলের সঙ্গে যুক্ত ছিলাম এবং আজ আমি আপ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি।' পাঠক বলেন, ‘ঈশ্বর সাক্ষী যে এই ১০ বছরে আমি খুব কঠোর পরিশ্রম করেছি। আমি দিনরাত দেখিনি। আমি আমার সবকিছু এতে ঢেলে দিয়েছি। আমি কখনও নিজেকে প্রথমে রাখিনি। আমি দলকে প্রথমে রেখেছি। আমি অরবিন্দ কেজরিওয়ালকে প্রথমে রেখেছি। আমার লক্ষ্য ছিল দেশের জন্য কাজ করা। আমি আমার সততা ও আনুগত্যের প্রমাণ দেব না, আপ নেতারা দেবেন। আমি যত সিদ্ধান্ত নিয়েছি, সবই দলকে প্রথমে রেখে নিয়েছি।’

No comments:

Post a Comment

Post Top Ad