ঝড়ের দাপট, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! জেলায় জেলায় সতর্কতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, April 28, 2026

ঝড়ের দাপট, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! জেলায় জেলায় সতর্কতা


কলকাতা: দক্ষিণবঙ্গের আবহাওয়ার ভোল বদল হতে শুরু করেছে সোমবার থেকেই । সন্ধ্যা থেকেই মুখ ভার আকাশ। হাওয়াও চলছে। এর জেরে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। যদিও সেভাবে বৃষ্টি না হওয়ায় অস্বস্তি রয়েই গেছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আজ, মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী তিনদিনে আরও কমতে পারে তাপমাত্রা।


দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টি হবে। পাশাপাশি ঘন্টায় ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। এই জেলাগুলোয় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আজ কলকাতায় হলুদ সতর্কতা রয়েছে। শহরে ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে এদিন।


আগামীকাল অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের দিন ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। হাওয়া অফিসের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে।


আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাগরে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৬০ কিলোমিটার। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 


অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়ায় খুব একটা বদল হবে না। বৃষ্টি যেমন চলছিল, তেমনটাই চলবে।  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad