'উনি সিংঘাম হলে আমি পুষ্পা---', দাবাং পুলিশ পর্যবেক্ষককে পাল্টা হুঁশিয়ারি জাহাঙ্গীরের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, April 28, 2026

'উনি সিংঘাম হলে আমি পুষ্পা---', দাবাং পুলিশ পর্যবেক্ষককে পাল্টা হুঁশিয়ারি জাহাঙ্গীরের


কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফায় ভোট। ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে পরিস্থিতি যেন ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। সম্প্রতি, আইপিএস অফিসার অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা জাহাঙ্গীর খানকে সতর্ক করতে দেখা গেছে। জাহাঙ্গীর খান তাঁর এলাকায় ভোটারদের ভয় দেখাচ্ছেন, এমন অভিযোগের জেরেই বাংলায় নির্বাচনী দায়িত্বে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োজিত অজয় পাল শর্মা এলাকা পরিদর্শন করেন এবং তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দেন। দায়িত্ব নিয়েই একেবারে দাবাং স্টাইলে দেখা গিয়েছে তাঁকে। 


আইপিএস অফিসার অজয় পাল শর্মা প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, বলে দেবেন যেন জাহাঙ্গীর নিয়ম মেনে চলেন, অন্যথায় তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে এবারে পাল্টা হুঁশিয়ারি তৃণমূল নেতার। সংবাদমাধ্যমের সঙ্গে এক কথোপকথনে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান বলেন, "উনি (আইপিএস অজয় পাল শর্মা) যদি সিংঘাম হন, তবে আমি পুষ্পা, ঝুঁকব না।"



জাহাঙ্গীর বলেন, "উনি যদি নিজেকে সিংঘাম মনে করেন, সিনেমার তারকা। তাহলে আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেহি। আমরা ঝুঁকব সাধারণ মানুষের কাছে গণদেবতার কাছে। কোনও দিল্লীর পুলিশ বা কোনও বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করব না।"


ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান বলেন, "আমরা জানি যে নির্বাচন কমিশনের নিরপেক্ষভাবে কাজ করা উচিৎ। কিন্তু এখানে এটি বিজেপির পক্ষে কাজ করছে।" তিনি আরও বলেন যে, পুলিশ পর্যবেক্ষকের যদি কোনও তথ্যের প্রয়োজন হতো, তাহলে তিনি স্থানীয় এসপির কাছ থেকে তা সংগ্রহ করতে পারতেন, কিন্তু তা না করে তিনি সরাসরি চাপ সৃষ্টি এবং হুমকি দেওয়ার চেষ্টা করছেন। এতে কোনও লাভ হবে না।"


উল্লেখ্য, জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা, যিনি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ফলতা বিধানসভা কেন্দ্র থেকে দলের প্রার্থী। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার জন্য নির্বাচন কমিশনের নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক আইপিএস আধিকারিক অজয় পাল শর্মা উত্তরপ্রদেশের সিংঘাম তথা এনকাউন্টার স্পেশালিস্ট  নামে পরিচিত।  


এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির অভিযোগ, নির্বাচন কমিশন বাংলার প্রার্থীদের ভয় দেখানোর জন্য উত্তর প্রদেশ থেকে এনকাউন্টার বিশেষজ্ঞ ব্যবহার করছে। একই সুর জাহাঙ্গীর খানের গলায়, তিনি বলেছেন যে, পুলিশ বিজেপির নির্দেশে কাজ করছে।



এখন দেখার ভোটের ময়দানে সিংঘাম বনাম পুষ্পার লড়াই কোন দিকে বাঁক নেয়।

No comments:

Post a Comment

Post Top Ad