লন্ড্রিতে বসেই ভোটার স্লিপ বিতরণ! চাঞ্চল্য বারাসতে - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 22, 2026

লন্ড্রিতে বসেই ভোটার স্লিপ বিতরণ! চাঞ্চল্য বারাসতে


উত্তর ২৪ পরগনা: নির্বাচনের মুখে ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে স্লিপ দেওয়ার পরিবর্তে একটি লন্ড্রিতে বসেই তা বিলি করছিলেন সংশ্লিষ্ট বিএলও (বুথ লেভেল অফিসার)। ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের ৩ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথে। 


স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে স্লিপ পৌঁছে দেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম লঙ্ঘন করায় ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা এবং বি এল ও-কে ঘেরাও করা হয়। তৃণমূলের আরও অভিযোগ, ওই সময় ঘটনাস্থলে বিজেপি ও সিপিএমের কর্মীরাও উপস্থিত ছিলেন, যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।


ঘটনা প্রকাশ্যে আসতেই বিএলও নিজের ভুল স্বীকার করেন। তাঁর দাবী, দ্রুত কাজ শেষ করার জন্য এক জায়গায় বসে স্লিপ বিতরণ করছিলেন। এটি যে নিয়মবিরুদ্ধ, তা তিনি মেনে নিয়েছেন।


এদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, এলাকায় কর্মরত বিএলওদের অনেকেই তৃণমূল-ঘনিষ্ঠ। তাই তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের বক্তব্য, ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। 


তবে, নির্বাচনের আবহে ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন।


উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচন নজিরবিহীন কড়াকড়ির পথে হাঁটছে কমিশন। ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ করতে একাধিক নতুন পদক্ষেপ করা হচ্ছে। প্রতিটি স্তরেই বাড়ানো হচ্ছে নজরদারি ও স্বচ্ছতা। কমিশনের নয়া নির্দেশ অনুযায়ী, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে বিএলওদের সরাসরি ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে। শুধু তাই নয়, কোন কোন ভোটারকে স্লিপ দেওয়া যায়নি এবং কেন দেওয়া যায়নি, তার বিস্তারিত তথ্য প্রিসাইডিং অফিসারের কাছে রাখতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad