সংসার জীবনে সুখী হওয়ার পরেও নিজের বাড়িতে থাকার জায়গা নেই কেন অভিনেত্রী ইন্দ্রাণী’র? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 16, 2026

সংসার জীবনে সুখী হওয়ার পরেও নিজের বাড়িতে থাকার জায়গা নেই কেন অভিনেত্রী ইন্দ্রাণী’র?



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৬ এপ্রিল :  একসময় প্রবীণ অভিনেত্রীরা বাংলা সিরিয়ালে রাজ করছিল। অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, অভিনেত্রী দেবশ্রী রায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রুপা গাঙ্গুলি সহ আরও অনেকে। যেমন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার একসময় ‘গোয়েন্দা গিন্নি’, ‘শ্রীময়ী’ মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেই প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে।


তবে শ্রীময়ী ধারাবাহিকের পর তাকে আর পর্দায় দেখা যায়নি। প্রায় ৩ বছরের বেশি সময় ধরে বাংলা সিরিয়ালে দেখা যায়নি। মাঝে জি-বাংলার রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসাবে ফিরলেও ধারাবাহিকের মাঝপথে শো ছেড়ে চলে যান। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে বাংলা ধারাবাহিকের কী খারাপ অবস্থা! মেগা বলে আর কিছুই হচ্ছে না। এক একটি ধারাবাহিকের আয়ু গড়ে দুই থেকে তিন মাস! এই পরিস্থিতিতে একটু বুঝে পা না ফেললে আমারই বদনাম হবে।’


চলচ্চিত্র জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। কর্মজীবনের পাশাপাশি সংসারজীবনে তিনি আদর্শ নারী। তবে কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকলেও মাঝেমধ্যে শিল্পীদের জীবনে ভবিষ্যৎ নিয়ে নেমে আসে দুশ্চিন্তা। তেমনি ইঙ্গিত মিলল ইন্দ্রাণীর কথায়।


ক্যারিয়ারে প্রচুর সাফল্যে পেয়েছেন। সংসারেও নেই কোনও অশান্তি। চুটিয়ে সংসার করছেন বিচ্ছেদের যুগে তবে অভিনেত্রীর আচমকা মন্তব্যে শুরু হয়েছে আলোচনা।


সম্প্রতি এক অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ইন্দ্রাণী বলেন, “বয়স হলে তাকে কে দেখবে, ভবিষ্যৎ নিয়ে তিনি ভাবিত। তাই পরিকল্পনায় রয়েছে বৃদ্ধাশ্রম। অভিনেত্রী নিজে সেখানে থাকতে চান। পাশাপাশি বহু অসহায় মানুষের ব্যবস্থা করে দিতে চান।” তাহলে কি সন্তনের অভাবে ভবিষ্যতে নিঃসঙ্গতার ভয় পাচ্ছেন অভিনেত্রী? তবে অভিনেত্রীর মন্তব্য অন্যরকম চিন্তাধারা ফুটে উঠেছে।


No comments:

Post a Comment

Post Top Ad